প্রশ্ন করতে পারা একটা স্কিল। একটা আর্ট৷ অভিজ্ঞতার ব্যাপারও আছে এখানে৷ প্রশ্ন করার মানে হলো, উত্তরদাতার মুখ থেকে আমি যা চাই তা বের করা৷
ধরুন, আমি জানতে চাই আজকে দুপুরে আপনি কোন কোন খাবার খেয়েছেন। সেক্ষেত্রে, আমার প্রশ্ন যদি হয় "ভাই, দুপুরে কি খেয়েছেন?" তবে তা ভয়াবহ ভুল। প্রশ্নটা তখনই সঠিক হবে যখন আমি বলবো, "আজ দুপুরে কী দিয়ে খেলেন?" অথবা "আজকের দুপুরে আপনার মেনু কী ছিলো?"
যদি আমি দুপুরের খাবারের বিস্তারিত জানার জন্য প্রশ্ন করি,"ভাই সকালে নাস্তা করেছেন?" এর উত্তর কি আদৌ আমাকে কাঙ্ক্ষিত উত্তর? না। কারণ আমি যে প্রশ্ন করেছি তা ভুল। রেলিভেন্ট না৷
তাহলে সহজ ভাষায় বলতে গেলে, প্রশ্ন হতে হবে কাঙ্খিত উত্তরের সাথে রেলিভেন্ট৷
সবাই প্রশ্ন করে না৷ করা উচিতও না৷ কারণ সবাই প্রশ্ন করার মতন ক্যাপাবল না। কিন্তু যারা সাংবাদিকতা নিয়ে পড়েন, তাদের অ্যাটলিস্ট এই প্রশ্ন করার দক্ষতাটুকু থাকা উচিত৷ আমি জানি এটা একটা প্রসেস, কিন্তু প্রশ্ন প্রোপারলি না করতে পারলে পার্ফেক্ট হওয়া অবধি অপেক্ষা করা উচিত। এর আগে প্রশ্ন করা উচিত না৷
রিসেন্টলি জার্নালিজমের একটা প্রোগ্রামে এলেন মাবরুরুর রশিদ বান্নাহ। টপিক ছিলো আইডিয়া টু এক্সিকিউশন। সোজা বাংলায় সিনেমার আইডিয়া থেকে কীভাবে সিনামা তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলাপ হওয়ার কথা ছিলো সেখানে৷
আয়োজক যেহেতু সাংবাদিকরা, তাই আশা নিয়েই রেজিস্ট্রেশন করেছি। তাছাড়া পড়ালেখা যেহেতু ব্যবসা বানিজ্য নিয়ে, তাই ইনফিউচার বাংলাদেশের সাংবাদিকদের উপর ইনভেস্ট করা যায় কিনা তা দেখার জন্যও যেতে চেয়েছিলাম। গেলামও। তবে পুরোপুরি হতাশ।
বান্নাহ সাহেব অডিয়েন্সের পালস বুঝে ওয়ান টু ওয়ান কোয়েশ্চন সেশন করেছেন। ফলে আমার আশা আরও বাড়লো। ভাবলাম সিনেমা, স্টোরি, সিনেমাটোগ্রাফি, কালার, কন্ট্রাস্ট, কম্পোজিশন, অ্যাক্টর ইত্যাদি বিষয়ে কোয়েশ্চন আসবে৷ ফলে সব জানতেও পারবো৷
কিন্তু আমার আশা ভরসা সব শেষ হয়ে গেলো যখন প্রশ্ন এলো - ওসমান হাদীর সাথে আপনার সম্পর্ক কী?
কই আমার আইডিয়া৷ কই আমার এক্সিকিউশন। কই আমার সিনেমার গল্প, কই আমার স্ট্রাকচার আর কম্পোজিশন!
ওসমান হাদী রিলেটেড কোয়েশ্চন আসছে ৪টা। কালচারাল ওয়ারের জন্য কী হাদী কতটা গুরুত্বপূর্ণ সেই কোয়েশ্চন আসছে ২টা৷ আমার কী করা উচিত? এই প্রশ্ন আসছে মিনিমাম ৫বার৷ এমন কী এইটাইপ প্রশ্নের কারণে বান্নাহ লাস্টলি বলতে বাধ্য হয়েছে - "এই সিলি কোয়েশ্চন আমাকে কইরেন না।" একথার পরেও এই কোয়েশ্চন আসছে দুইবার৷ লাইক সিরিয়াসলি?
পুরো সেশনে ফিল্ম রিলেটেড কোয়েশচন এসেছে মাত্র ৩টা৷ তিনটাই ইম্প্রেসিভ কোয়েশ্চন। ভালো লেগেছে৷
নাস্তা নাটক শেষ করার পরে বান্নাহ বললেন, টেকনিকাল কোয়েশ্চন করেন। সেখানেও আগের প্রশ্নেরই পুনরাবৃত্তি। সেই একই কালচার, একই হাদী, একই আমি কী করবো?
সেদিনের ৪টি ঘন্টা বৃথাই গেলো। সিনেমার স-ও শিখি নাই। শিখছি শুধু জার্নালিজম।