Forty Rule of Love এর 36 নং রুলটা পড়তে গিয়ে বেশ চমৎকার একটা লেখা পড়লাম। এভাবেও যে লেখা যায়; ভাবা যায়; তা আমার জানা ছিলো না৷
শুরুতে এলিফ শাফাক লিখলেন চক্রান্তের কথা। তিনি মানুষের চক্রান্তে ভয় পেতে নিষেধ করলেন৷ কেননা যে চক্রান্ত করে আল্লাহও তার জন্য চক্রান্ত করে৷ এখানে চক্রান্ত মূলত ফাঁদ হিসেবে বসেছে৷ এরপর সেখানে জানিয়েছেন আল্লাহর ফাঁদ আরও ভয়াবহ৷
বেশ সরল রেখা। কোরআন থেকে নেয়া সরল আলাপ। বিশেষত্ব কিছুই নেই৷ কিন্তু খেলা ঘুরে যায় শেষ লাইনে। সেখানে এলিফ লেখেন, "Whatever God does, He does beautifully"
এই লাইনটুকু এভাবে বোঝা যাবে না। বিউটিফুলকে অনুবাদ করলে আসবে "সুন্দর, সুনিপুণ"। কিন্তু এতে মূল গাম্ভীর্য ফুটে ওঠে না৷ কারণ প্রতিটা ভাষার নিজস্ব গভীরতা, গাম্ভীর্য আছে৷ ফলে কিছু শব্দ এমন হয় যাকে অনুবাদ করলে সেই গভীরতা বা গাম্ভীর্য বিলীন হয়ে যায়৷ তাই কিছু সময় লেখাটি ঐ মূল শব্দেই পড়তে হয়; রাখতে হয়; অনুভব করতে হয়৷
পুরো আলাপটি বোঝার জন্য মূল লেখাটা এই মোমেন্টে পড়া উচিত৷ মূল লেখাটি হলো -
"This world is erected upon the principle of reciprocity. Neither a drop of kindness nor a speck of evil will remain unreciprocated. Fear not the plots, deceptions, or tricks of other people. If someone is setting a trap for you, remember, God is setting one too. He is the greatest of planners. Not a leaf stirs outside God's knowledge. Simply and fully believe in that. Whatever God does, He does beautifully."
— The Forty Rules of Love by Elif Shafak
আমাদের মূল আলাপ শেষ লাইন নিয়ে৷ এই শেষ লাইন দুইভাবে পড়া যায়। প্রথমত, পুরো লেখার সাথে কানেক্ট করে এরপর পড়া৷ দ্বিতীয়ত, পুরোটা সম্পূর্ণ আলাদা৷ অর্থাৎ দুই প্যারায় আলাদা করে আলাপ করা। শুরুতে একটি কথা, শেষে সামগ্রিক বিষয়ে কনক্লুশ টানা৷
তবে এক্ষেত্রে আমার মত ১ম টিতে৷ কেননা, প্রতিটা লেখার শেষ কনক্লুশন মূলত প্রথম লেখাদেরই ইন্ডিকেট করে৷ সে হিসেবে এলিফ শাফাক শুরুতে যে ফাঁদ বা চক্রান্তের আলাপ করেছেন, কনক্লুশনে তার পূর্ণতা দিয়েছেন৷ ফলে তখন অর্থ আসবে এমন - "আল্লাহ যখন চক্রান্ত করেন, সেটাও করেন beautifully"
এখানেও আমি মূল শব্দই রাখতে চাই, নাহলে এর গভীরতা বোঝানো সম্ভব না৷
এই Beautifully এর জায়গায় চাইলে Perfectly, Justify সহ আরো অনেক শব্দ ব্যবহার করা যেতো যা সাহিত্যমান বা ব্যকরণগত দিক থেকে সম্পূর্ণ সঠিক৷ কিন্তু, তবুও কেন এসব শব্দ বাদ দিয়ে কোমল একটা শব্দ ইউজ করলেন?
মূলত Beautifully শুধুমাত্র "সৌন্দর্য,সুনিপুণ" হিসাবে ব্যবহার করা হয়নি এখানে। বরং চূড়ান্ত পর্যায়ের পারফেকশন বোঝাতেই ব্যবহার করা হয়েছে তবে এখানেও খেয়াল রাখা হয়েছে যেনো প্রেমে ভাটা না পড়ে৷
এখানে Beautiful শব্দটা যতটা কোমল, ততটাই ভয়াবহ৷ যতটা প্রেম জাগায়, ততটাই ছেড়ে যাওয়ার আশংকা দেখায়। যা অন্য শব্দগুলোতে একেবারে নেই বললেই চলে৷
সাহিত্যে এই শাব্দিক অনুভূতি থাকা আবশ্যক৷ যিনি শব্দকে যত গভীরভাবে উপলব্ধি করতে পারেন তিনি তত বেশি সাহিত্যিক। এটাই আমার ধারণা৷ একটা কঠিন শব্দ গুঁজে দিলেই তা সাহিত্য হয় না, বরং একটা কোমল শব্দকে চূড়ান্ত পারফেকশনের জায়গায় নিয়ে প্রেম, ভালোবাসা, ভয়, ক্রোধ বোঝানোই মূলত সাহিত্যিকের কাজ বলেই আমার বিশ্বাস।