কবিতার বই এমনিতেই পছন্দের৷ তার মধ্যে এমন চমৎকার প্রচ্ছদ আর বিষয়বস্তুতে যদি থাকেন মহামানব তবে বই নেয়ার আগে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন হয় না৷ নিজ সংগ্রহে লুফে নেয়া যায় বিনা চিন্তায়। অবশ্য এটা আমার সংগ্রহের না৷ ঐতিহ্য থেকে ধার নিয়েছি৷ পড়ে আবার ফেরত দেবো৷ হাসান রোবায়েতের কবিতা আগেও পড়েছি৷ ভালো লেগেছিলো৷ রিভিউও করেছিলাম৷ রাসুল (সা) কে নিয়ে কী লিখেছেন জানার ইচ্ছা থেকেই বইটা ধার নিয়েছি। আশা করি ভালো সময় কাটবে৷ বই - মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখেছেন - হাসান রোবায়েত প্রকাশনা - ঐতিহ্য
পেশায় প্রেজেন্টার ও কপিরাইটার । বুক রিভিউ করি । বই পড়ি । টুকটাক লেখি । হিজিবিজি । এসবে সাহিত্যের মান খুঁজে আমাকে লজ্জিত করবেন না। এখানের লেখায় কপিরাইটিং এর কিছুই নেই । তাই এ লেখা দিয়ে প্রোফেশন জাজ করবেন না। থ্যাংক্স।