Skip to main content

About Me

  আমি নাঈম, নাঈম খন্দকার৷ এই চমৎকার নামটি রেখেছিলেন আব্বা৷ বড়ো হলাম৷ জানলাম আমার আকিকা তখনো হয়নি। তাই আকিকা হবার আগে বহুবার নাম বদলানোর সুযোগ আছে। এজন্য নাম বদলে রাখলাম নাঈমুর রহমান৷ এর অর্থ দাঁড়ালো “দয়াময়ের স্বচ্ছ বান্দা”। কিছুদিন পর আর এই নাম ভালো লাগলো না৷ তাই এখন কেউ নাম জিজ্ঞেস করলে বলি আমার নাম “রুম্মান”। যার অর্থ “ডালিম”।

আমি লেখি৷ যে লেখায় থাকে বানান ভুল, বাক্যগঠনে ভুল, নিয়মনীতির ভুল৷ লেখা শেষ হলে দেখি, এগুলো লেখা হয়নি, হয়েছে এক পলি আবর্জনা৷ তবে লেখা থামাই না৷ বরং আবর্জনার স্তুপ আরও বড়ো করি৷
আমি বই পড়ি। ব্যস্ততা কিংবা অবসর, যেকোনো সময়েই বই পড়তে ভালো লাগে৷ পড়া শেষে রিভিউ করি। সেই রিভিউ রেকর্ড করি আট মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরায়৷ রেকর্ড শেষে দেখি, আমাকে কালো দেখায়।
সব রিভিউগুলোর হিসেব থাকা দরকার। কারণ আমি সহজেই সব ভুলে যাই। এছাড়া কেউ যদি জানতে চায় আমার রিভিউ করা বই কোনগুলো, তবে একটা লিস্ট দিতে পারলে সুবিধে হয়৷ তাই পাক্কা নিয়ত করেছি সব রিভিউ লিংক এখানে দিয়ে রাখবো। কারো প্রয়োজন হলে যেনো এক ক্লিকেই দেখে নিতে পারে। তবে যারা নিগা তথা কালো মানুষ দেখলে ভয় পান, তাদের লিংকে চাপ না দেওয়ার অনুরোধ৷
আমার রিভিউতে স্পয়লার থাকে না৷ রেটিং থাকে না৷ বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকে৷ আমার করা সকল রিভিউর লিংক দিচ্ছি, সেইসাথে যুক্ত করে দিচ্ছি রকমারি এবং ওয়াফিলাইফসহ প্রকাশনীতে আমাকে ফিচার করা ভিডিও-র লিংকও।
|| রকমারি ||
|| ওয়াফি লাইফ ||
ফিচার - ১ :
|| প্রকাশনী ফিচার ||
নতুন বিন্যাস - ১ https://www.facebook.com/share/v/17SUBukvp6/
নতুন বিন্যাস - ২
|| রিভিউ সমূহ ||
১/ পীরে কামেল {অনুমোদিত অনুবাদ} । উমেরা আহমেদ । সাদমান সিদ্দীক
২/ অবিনশ্বর | সাজ্জাদ সিয়াম | ঋদ্ধ
৩/ জান এ গালিব | ইনামুল্লাহ খা নাসির | ঐতিহ্য
৪/ মারিয়ার ব্লাউজ | বুলবুল সরোয়ার | ঐতিহ্য
৫/ চাঁদের পাহাড় | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | প্রিমিয়াম পাবলিকেশন
৬/ আদর্শ হিন্দু হোটেল | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | প্রিমিয়াম পাবলিকেশন
৭/ ইন্দুবালা ভাতের হোটেল | কল্লোল লাহিড়ী | সুপ্রকাশ
৮/ তিন গোয়েন্দা - বিষাক্ত অর্কিড | কেন সেরা?
৯/ শাপমোচন | ফাল্গুনী মুখোপাধ্যায় | প্রিমিয়াম পাবলিকেশন
১০/ ভূতের বাচ্চা জাফর ই বাল | কবি সাহেব | নতুন বিন্যাস
১১/ মুসলমানের ছেলে | হাসান রোবায়েত | ঐতিহ্য
১২/ হোমো স্যাপিয়েন্স | ডা. রাফান আহমেদ
১৩/ ডোপামিন ডিটক্স | থিবো মরিস
১৪/ পাশ্চাত্যবাদ কথা বলছে | মুসা আল হাফিজ | প্রয়াস প্রকাশন
১৫/ জ্বিন | শাহেদ শরিফ রাতুল | বইকেন্দ্র প্রকাশন
১৬/ পৃথিবীর সব সুর থেমে গেলে পর | বিনিয়ামীন পিয়াস | সতীর্থ প্রকাশন
১৭/ তাতারিদের ইতিহাস | ড. রাগিব সারজানি | মাকতাবাতুল হাসান
১৮/ প্রাচ্যবাদ | ড. শহীদুল ইসলাম ফারুকী | প্রয়াস প্রকাশন
১৯/ শব্দফুলের মালা | গল্প সংকলন | ইবরাত পাবলিকেশন
২০/ তাদের বাড়ি সুখ পাহাড়ে | মুস্তাফিজ ইবনে আনির | ফিলহাল প্রকাশন
২১/ কুররাতু আইয়ুন | শামসুল আরেফীন শক্তি | মাকতাবাতুল আসলাফ
২২/ অলসতার বিরুদ্ধে লড়াই | মাহমুদ বিন নুর | রাইয়ান প্রকাশন
২৩/ নফসের বিরুদ্ধে লড়াই | মাহমুদ বিন নুর | রাইয়ান প্রকাশন
২৪/ আপন আশ্রয় | আব্দুল্লাহ আল মামুন | হসন্ত প্রকাশন
২৫/ সিরাতের ছায়ায় | আব্দুল্লাহ আল মামুন | প্রয়াস প্রকাশন
২৬/ জীবনের ভাঁজে ভাঁজে | এনামুল হক ইবনে ইউসুফ | হসন্ত প্রকাশন
২৭/ শূন্যস্থান | এনামুল হক ইবনে ইউসুফ | মুহাম্মাদ পাবলিকেশন
২৮/ মুঠো মুঠো রোদ্দুর | এনামুল হক ইবনে ইউসুফ | হসন্ত প্রকাশন
২৯/ মেঘের কোলে রোদ | এনামুল হক ইবনে ইউসুফ | রাইয়ান প্রকাশন
৩০/ নয়া বউ | মনজুর সা'দ | প্রয়াস প্রকাশন
৩১/ সভ্যতার শেষ স্টেশন | সালমা জাহান সনিয়া | প্রিয় বাংলা প্রকাশন
৩২/ প্রজ্জ্বলিত আঁধার | রাকিবুল হাসান লুসেন্ট
৩৩/ এক ফালি দীর্ঘশ্বাস | সাবিকুন নাহার নুরাসা | সাহিত্যপিডিয়া
৩৪/ কাব্য মায়া | আহমেদ রাসেল | স্বরবর্ণ প্রকাশন
৩৫/ রিপ্লেস ইয়োর হার্ট | মোহাম্মাদ আশিক

Popular posts from this blog

মমতাদি - মানিক বন্দ্যোপাধ্যায় । Momotadi by Manik Bandopadhyay

  "কেউ যা দেয় না, তুমি তা দেবে কেন?" বাক্যটির কথা সকলেরই মনে থাকার কথা৷ লাইনটুকু পড়েই খিলখিল করে হেসে উঠতো সবাই। সে হাসি দুষ্টু হাসি। ক্লাসের অন্য কোনো স্মৃতি কারও মনে না থাকলেও মমতাদিকে মনে হয়না কেউ ভুলেছে৷ মমতাদিকে ঘিরেইতো ছিলো বাংলা ক্লাসে হাসাহাসির আয়োজন। অন্তত সেই বাঙলা ক্লাসের স্মৃতিকে আগলে রাখায় মমতাদির একটি ধন্যবাদ প্রাপ্য। এখানে শিক্ষার্থীদের দোষ দিয়েও লাভ নেই। গল্পটার আংশিক ছিলো সে বইয়ে৷ মূলটুকুই দেয়া হয়েছিলো বাদ৷ ফলে মমতাদি ঠিক কেমন তা বুঝে ওঠা হয়নি কারোরই৷ তবে ক্লাসে জানা হয়নি বলে আর জানা হবে না, তা কিন্তু নয়। বেনজিন প্রকাশন কর্তৃক প্রকাশিত "মমতাদি" বইটি পড়লেই জানা যায় কে এই মমতাদি৷ বইটিতে স্থান পেয়েছে দুইটি গল্প৷ একটি "মমতাদি" এবং অপরটি "বৃহত্তর মহত্তর।" মমতাদির দু:খের জীবন যাপনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রথম গল্পে৷ যেনো গ্রাম বাংলার সংসারের নিত্যদিনের রূপ মানিক বন্দ্যোপাধ্যায় চিত্রায়িত করেছেন রঙ-তুলিতে। এত দূর্দশা অত্যাচারের পরেও স্বামীর প্রতি ভালোবাসার কথা ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে৷ "বৃহত্তর মহত্তর" গল্পে আবার একই মমতা...

কাগা সিরিজ - দ্য ফাইনাল কার্টেইন । কেইগো হিগাশিনো । অনুবাদ সালমান হক । কাগা সিরিজের ১০ম বই । Kaga series - The Final Curtain by Keigo Higashino . Bengali translated by Salman Haque . Tenth book of the series .

  কাগা সিরিজের শেষ বই "দ্য ফাইনাল কার্টেইন।" সিরিজটির দশম বই এটি। একটা প্রপার এন্ডিং যেভাবে দরকার সেভাবেই দিয়েছেন কেইগো হিগাশিনো। একটি গলে যাওয়া লাশের সন্ধান পায় পুলিশ৷ পরবর্তীতে জানা যায় নামকরা অভিনেত্রীর বান্ধবী সে৷ ওদিকে একটা ব্রীজের পাশে মারা যায় এক পাগল। এ খুনগুলো কে করলো? ওদিকে কাগার ধারণা তার পারিবারিক সংযোগ আছে এই খুনের সাথে। কীভাবে? এগুলো নিয়েই সাজানো দ্য ফাইনাল কার্টেইন। কাগার মনে একটা প্রশ্ন সবসময়ই ঘুরতো। সেই প্রশ্নের জবাবও পাওয়া যায় এখানে৷ পাওয়া যায় কাগার পরিবারের আদি অন্ত। তার মায়ের ব্যাপারে জানা যায় তথ্য। এই বইয়ে যতগুলো টুইস্ট দেয়া হয়েছে তা এর আগের কাগা সিরিজের বই (৪টা) এর একটাতেও পাইনি। মাথা হ্যাং হয়ে গিয়েছিলো। প্রচুর চরিত্র৷ প্রচুর টুইস্ট৷ অনুমানের বাইরের বিষয় আরকি। কেইগো হিগাশিনো বেস্ট থ্রিলার লেখকদের মধ্যে অন্যতম। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই৷ শুধুমাত্র গোয়েন্দাগিরি, মারকাট ইত্যাদিতেই ডুবে না থেকে তুলে ধরেন সমাজের বাস্তব চিত্র। তুলে ধরেন নানা দর্শন৷ এই বইটা পড়ে পাঠকের সে বিষয়টি আরও একবার মনে পড়বে৷ প্রোডাকশন-প্রচ্ছদ সুন্দর। তবে সম্পাদনা হয়নি৷ হলেও ভালো হয়নি। অন...

Whatever God Does, He does beautifully

Forty Rule of Love এর 36 নং রুলটা পড়তে গিয়ে বেশ চমৎকার একটা লেখা পড়লাম। এভাবেও যে লেখা যায়; ভাবা যায়; তা আমার জানা ছিলো না৷ শুরুতে এলিফ শাফাক লিখলেন চক্রান্তের কথা। তিনি মানুষের চক্রান্তে ভয় পেতে নিষেধ করলেন৷ কেননা যে চক্রান্ত করে আল্লাহও তার জন্য চক্রান্ত করে৷ এখানে চক্রান্ত মূলত ফাঁদ হিসেবে বসেছে৷ এরপর সেখানে জানিয়েছেন আল্লাহর ফাঁদ আরও ভয়াবহ৷  বেশ সরল রেখা। কোরআন থেকে নেয়া সরল আলাপ। বিশেষত্ব কিছুই নেই৷ কিন্তু খেলা ঘুরে যায় শেষ লাইনে। সেখানে এলিফ লেখেন, " Whatever God does, He does beautifully" এই লাইনটুকু এভাবে বোঝা যাবে না। বিউটিফুলকে অনুবাদ করলে আসবে "সুন্দর, সুনিপুণ"। কিন্তু এতে মূল গাম্ভীর্য ফুটে ওঠে না৷ কারণ প্রতিটা ভাষার নিজস্ব গভীরতা, গাম্ভীর্য আছে৷ ফলে কিছু শব্দ এমন হয় যাকে অনুবাদ করলে সেই গভীরতা বা গাম্ভীর্য বিলীন হয়ে যায়৷ তাই কিছু সময় লেখাটি ঐ মূল শব্দেই পড়তে হয়; রাখতে হয়; অনুভব করতে হয়৷  পুরো আলাপটি বোঝার জন্য মূল লেখাটা এই মোমেন্টে পড়া উচিত৷ মূল লেখাটি হলো - "This world is erected upon the principle of reciprocity. Neither a drop of kindness nor a...