Skip to main content

Posts

Showing posts with the label Book Stories

সিনথিয়ার হারানো বই

  ২৮ ফেব্রুয়ারি ২০০৩। একটি মেয়ে বইমেলা প্রাঙ্গণে এলো। মেয়েটির নাম সম্ভবত সিনথিয়া৷ মেয়েটি দেখতে কেমন আমি জানিনা। সেদিন তার পরনে কী ছিলো তা-ও জানিনা৷ অনুমান করি তার পরনে ছিলো নীল রঙা শাড়ি। ঠান্ডা কিসিমের দূরন্ত মেয়েটি পুরো মেলা টো টো করে ঘুরছে৷ শতশত বই দেখছে৷ অথচ তার মনে জায়গা করে আছে একজন লেখকের নাম। হুমায়ূন আহমেদ৷ খুঁজতে খুঁজতে দৃষ্টি আটকালো ধ্রুব এষের আঁকা নীল রঙা প্রচ্ছদে৷ বইয়ের কথা সাজিয়েছেন তার প্রিয় হুমায়ূন আহমেদ। সিনথিয়া বইটি নেড়েচেড়ে দেখলো৷ এপাশ-ওপাশ৷ সবার চোখ ফাঁকি দিয়ে দামটিও দেখে নিলো৷ হ্যাঁ, কেনা যায়৷ তবে হুমায়ূন আহমেদের অটোগ্রাফ পেলে খুশি হতো সে৷ না পাওয়াতেও আক্ষেপ নেই৷ প্রিয় লেখকের আঁকা গল্পে চোখ জুড়াবে, হৃদয় প্রশান্ত হবে৷ এটাই-বা কম কী! বইটি কিনে খুশি মনে সিনথিয়া ঘরে ফিরলো। কাঠ পেন্সিলের কালিতে নিজের নাম লিখে রাখলো বইয়ের কোণায়৷ Sinthiya 28-2-003 এরপরে কী হয় জানিনা৷ সেদিন ছিলো শুক্রবার। ইসলামী বইমেলা ২০২৪। বায়তুল মোকাররম থেকে বের হলাম। উদ্দেশ্য হুমায়ূন আহমেদের কিছু পুরোনো বই সংগ্রহ করবো৷ পুরোনো বই সংগ্রহের ফজিলত হলো এতে আবেগ মিশে থাকে, ভালোবাসা মিশে থাকে৷ মিশে থাকা ন...

যে বই ফুটপাতে

  ❝ Happy Birthday!! Moon k Priony U know babe I love U..... Ummmahh! ❤️ .... 08/11/2014 ❞ আট নভেম্বর, দু'হাজার চৌদ্দ। শনিবার৷ খুব যত্ন করে নিজের বুকশেল্ফ থেকে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের একটি বই বের করলো প্রিয়ন্তী৷ বইটির দিকে অপলক তাকিয়ে থেকে একবার হাত বুলিয়ে নিলো সে৷ বইটা খুব শখ করে কিনেছিলো সে৷ এতকাল ধরে বইটা যত্নে ছিলো তার কাছে৷ তবে আজ তার গন্তব্য অন্য কোথাও৷ প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে হয় নিজের প্রিয় কিছু৷ প্রিয়ন্তীর প্রিয় বলতে যা বোঝে, তা মূলত বই৷ বইয়ের থেকে ভালো সঙ্গী আর কেউ হয়? তবুও মানুষদের মধ্য থেকে কেউকেউ প্রিয় হয়ে যায়৷ তেমনই একজন মুন। মুনই একমাত্র যার কাছে সুখ-দু:খের আলাপ মন খুলে করতে পারে প্রিয়ন্তী৷ প্রিয়ন্তীর প্রায় অংশ হয়ে গিয়েছে মেয়েটা৷ এই দুষ্টু, দুরন্ত মেয়েটার জন্মদিন ছিলো সেদিন৷ তাই নিজের পছন্দের বই উপহার দেবে বলে ভাবে প্রিয়ন্তী। যেই ভাবা সেই কাজ। বইটা নিয়ে টেবিলে বসে আছে প্রিয়ন্তী৷ কী লিখবে? কিছুই মাথায় আসছে না৷ অবশ্য মনে মনে ভাবছে অনেককিছুই৷ বলতেও মন চাচ্ছে অনেক কিছু৷ কিন্তু মনের অনুভূতি কখনো কখনো ভাষায় প্রকাশ করা যায় না৷ প্রিয়ন্তীও পারলো না৷ তবে একেবারে কোনো...