Skip to main content

Posts

Showing posts with the label Islamic

শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা । ড, রাগিব সারজানী । রাহনুমা প্রকাশন ।

  খোমেনির রাঙা চেহারা সাদা দাঁড়ি আর কালো পাগড়ি দেখে যেমন কেউকেউ শিয়াদের পক্ষে দাঁড়ান, তেমনি অনেকে গালির বন্যা বইয়ে দিতেও কৃপণতা করেন না৷ শিয়া নিয়ে লিখতে থাকেন পর্বের-পর-পর্ব অথচ তদন্ত করলে দেখা যাবে শিয়া নিয়ে তাদের জানাশোনা শূন্য৷ শিয়াদের উৎপত্তি থেকে শুরু করে হিযবুল্লা, হুথি এবং বর্তমান ইরানকে বিশ্লেষণ করা হয়েছে রাহনুমা থেকে প্রকাশিত এই বইটিতে৷ আল আমিন ফেরদৌসের অনুবাদ সাবলীল লেগেছে৷ পড়ে আনন্দ পেয়েছি। যারা শিয়া সম্পর্কে একেবারে বেসিক আইডিয়া জানতে চান তাদের জন্য এই বইটি হাইলি রেকমেন্ডেড৷

মহিমান্বিত সাত আয়াত - আব্দুল্লাহ আল মামুন । রাইয়ান প্রকাশন । সূরা আল ফাতিহা ব্যাখ্যা বিশ্লেষণ । Mohimannito Sat Ayat by Abdullah Al Mamun . Raiyan Publication . Surah Al Fatiha

  আব্দুল্লাহ আল মামুন সংকলিত "মহিমান্বিত সাত আয়াত" বইটি পড়ে শেষ করেছি। বইটা গুরুত্বপূর্ণ। তথ্যবহুল। একদিকে সূরা ফাতিহার পরিচয় দেয়া হয়েছে, অপরদিকে তার অর্থও করা হয়েছে। কেন সূরা ফাতিহা গুরুত্বপূর্ণ তা নিয়েও আলাপ রয়েছে বইটিতে৷ প্রতিটা আলাপেই জুড়ে দেয়া আছে রেফারেন্স। ইন্টারেস্টিং ব্যাপার হলো বইটাতে একটা বিষয় বোনাস হিসেবে আছে৷ সেটি হলো রুকাইয়া। ফাতিহা দিয়ে কীভাবে রুকাইয়া করা যায়, জিন-বদনজর-শয়তান থেকে আত্মাকে পরিশুদ্ধ করা যায়, আধ্যাত্মিক চিকিৎসা সহ টুকিটাকি আরও কথা বলে হয়েছে৷ বেশ কিছু বাস্তব ঘটনা তুলে ধরেছেন, রুকাইয়ার ফলাফল দেখানোর জন্য৷ একদিকে হাদিস দিয়ে প্রমাণ অপরদিকে লেখকের চারপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে৷ বইটি পড়ার সময় বেশ উপভোগ করেছি এই বিষয়গুলো। তবে তবে তবে...... আমি প্রেফার করি তাফসির বা সীরাত গ্রন্থগুলো যথা সম্ভব সহজ ভাষায় লিখতে। এমনিতেই এই বিষয়গুলো জটিল। তার উপর কঠিন শব্দের আধিক্য আরও বেশি জটিল করে দিতে পারে এ বিষয়গুলোকে৷ এ বইটিতে বেশ কিছু যায়গায় কঠিন শব্দের ব্যবহার রয়েছে৷ যেগুলোর ব্যবহার না থাকলেও কোনো ঝামেলা হতো বলে মনে হয় না। যাই হোক, এটা বিশেষ কোনো প্রব্লেম না। বইয়ের পাওয়া...

উপহার পেয়েছি কারভান পাবলিকেশনের বই!

  কারভান পাবলিকেশনের প্রথম বই "নারীদের ফরজে আইন শিক্ষা।" বইটি প্রকাশনী থেকে পাঠিয়েছে গতকাল। আজ হাতে পেয়েছি৷ বইটি হাতে পেয়ে-ই সূচিপত্রে নজর বুলিয়েছি। টপিকগুলো বেশ গুরুত্বপূর্ণ। টপিকের শুরু হয়েছে একদম বেসিক থেকে৷ এরপর ধীরে ধীরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করা হয়েছে এখানে৷ একজন নারীর কালেমা শেখা থেকে আলোচনা শুরু করে ২০ তম অধ্যায়ে গিয়ে শেষ হয়েছে। শেষ অধ্যায়ের আলোচনা মূলত সমাজ পরিবর্তনে নারীদের কী কী কাজ করার মতো রয়েছে তা-নিয়ে৷ বইখানা লিখেছেন মাওলানা আশেক ইলাহী বুলন্দশহরী৷ আর তর্জমা করেছেন সাদিয়া বিনতে সুলায়মান৷ এমন বইয়ে সাধারণত তর্জমায় প্রব্লেম দেখা দেয়৷ তর্জমা এসব বইয়ের ক্ষেত্রে খুবই ক্রুশাল রোল প্লে করে। দুর্বোধ্য বইকে কখনো পানির মতো সহজ আবার সহজ বইকে দুর্বোধ্য করে তোলে এই তর্জমা৷ সাদিয়া বিনতে সুলায়মান এক্ষেত্রে কতটুকু সফল হয়েছেন তা জানাতে পারবো বইটি পড়ার পর৷

নতুন কিছু বই !!

  প্রায় একমাস পর আবার নতুন কিছু বই সংগ্রহে নিলাম। শুরুতেই কৃতজ্ঞতা নুর ভাইয়ের প্রতি যিনি "বেলালের আত্মস্বর" বইটি হাদিয়া দিয়েছেন। এরপর ধন্যবাদ রাইয়ান প্রকাশন কে যারা তাদের বর্তমান বেস্ট সেলার এবং সদ্য প্রকাশিত নতুন দুটি বই উপহার দিয়েছেন। বইগুলো হলো - মহিমান্বিত সাত আয়াত, নেয়ামত পেয়ে হারিয়ে ফেলো না এবং গাইরত। নিজের জমানো টাকা দিয়ে নিয়েছি মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত "ক্রুসেড" সিরিজটি। সেই সাথে বাতায়নের হাইপে তোলা "সিরাজউদ্দৌলা" এবং "বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস" বইটি। "চেঞ্জ ইউর ওয়াইফ" বইটি হাদিয়া দিয়েছেন ভোজনরসিক লেখক আব্দুল্লাহ আল মামুন ভাই৷ সালাম নেবেন ভাই৷ এইসব বই সংগ্রহ করতে পারবেন বইবাহন - Boibahon এ৷ আর রিভিউ দেখতে পাবেন Nayeem Khandoker এ। গত দু'মাসে প্রায় ৪ হাজার টাকার বই খরিদ হলো। একটা আলাদা ভিডিওতে সবগুলো দেখাবো ইংশাআল্লাহ।

বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস - যুবায়ের বিন আখতারুজ্জামান । বাতায়ন পাবলিকেশন্স । Buddhi Brittir Nababi Binnas by Zubair Bin Akhtaruzzaman . Batayan Publication

  পড়া শেষ। এবার আলাপ করি। "বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস" বইটির মাধ্যমে যুবায়ের বিন আখতারুজ্জামান ভাইয়ের লেখার সাথে পরিচিত হই৷ যতটুকু মনে পড়ে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এটাই ওনার প্রথম বই। পুরো বইটা গুরুত্বপূর্ণ। প্রতিটা টপিক গুরুত্বপূর্ণ। স্পপষ্টভাবে তুলে ধরেছেন— মুসলিমদের রাজনীতি কেমন হওয়া চাই। সেই রাজনীতির মূলনীতি কী হবে। আরও আলাপ করেছেন, মুসলিমরা কেন এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এছাড়া বুদ্ধিজীবি কীভাবে তৈরি করতে হবে এবং তাদের কোন ফান্ডামেন্টাল বিষয়গুলো ঠিক রাখতে হবে তা নিয়েও আলাপ হয়েছে এখানে। জাতীয়বাদ, সেক্যুলারিজম, সমাজতন্ত্রের সাথে ইসলামের দ্বন্দ্ব কোথায় এবং ইসলাম কেন শ্রেষ্ঠ জীবনব্যবস্থা তা নিয়েও আলাপ করেছেন লেখক৷ আরও জোস জোস টপিক আছে। এতদা সত্ত্বেও বইটি পূর্ণাঙ্গ বলে মনে হয়নি আমার কাছে৷ কেন মনে হয়নি সে এক বিস্তারিত আলাপ। সংক্ষেপে বলতে গেলে, যে নববি বিন্যাস নিয়ে আলাপ হচ্ছে সে-ই নববি বিন্যাসের মূল কী হবে তা নিয়ে আলাপ হলেও কোনো রূপরেখা বা মডেল লেখক উপস্থাপন করেনি। শেষ দিকে তাড়াহুড়োর ছাঁপ স্পষ্ট। তবে প্রতিটি টপিক আলাদা আলাদা বিশ্লেষণ করলে শেষ অধ্যায় বাদে প্রতিটিই খুবই গুরুত্বপূর্ণ।...