Skip to main content

Posts

Showing posts with the label Translated

শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা । ড, রাগিব সারজানী । রাহনুমা প্রকাশন ।

  খোমেনির রাঙা চেহারা সাদা দাঁড়ি আর কালো পাগড়ি দেখে যেমন কেউকেউ শিয়াদের পক্ষে দাঁড়ান, তেমনি অনেকে গালির বন্যা বইয়ে দিতেও কৃপণতা করেন না৷ শিয়া নিয়ে লিখতে থাকেন পর্বের-পর-পর্ব অথচ তদন্ত করলে দেখা যাবে শিয়া নিয়ে তাদের জানাশোনা শূন্য৷ শিয়াদের উৎপত্তি থেকে শুরু করে হিযবুল্লা, হুথি এবং বর্তমান ইরানকে বিশ্লেষণ করা হয়েছে রাহনুমা থেকে প্রকাশিত এই বইটিতে৷ আল আমিন ফেরদৌসের অনুবাদ সাবলীল লেগেছে৷ পড়ে আনন্দ পেয়েছি। যারা শিয়া সম্পর্কে একেবারে বেসিক আইডিয়া জানতে চান তাদের জন্য এই বইটি হাইলি রেকমেন্ডেড৷

জাস্ট ওয়ান মোর লাই - কেইগো হিগাশিনো । কাগা সিরিজ । Kyoichiro Kaga Series's Just One More Lie by keigo Higashino .

  মিথ্যা বলা মহাপাপ৷ তবুও "শেষবারের মতন একটি মিথ্যে" নিয়ে কথা বলি চলুন৷ জাস্ট ওয়ান মোর লাই এর অনুবাদ প্রকাশ করেছে শিরোনাম প্রকাশন৷ ভালো প্রোডাকশন৷ সুন্দর প্রচ্ছদ। সাবলীল অনুবাদ৷ তবে নেই সূচি পত্র, অনুবাদকের কথা৷ অথবা বই সংক্রান্ত আলাদা কোনো কথা৷ বইটা কাগা সিরিজের বই। ছোটোগল্প সংকলন। মোট ৫ টা টপিকে ৫টা কেস সলভ করতে হয় কিয়োচিরো কাগার সাথে৷ ১ম গল্পটা পড়ে খারাপই লেগেছিলো। কারণ উপন্যাসের কাগা, আর ছোটোগল্পের কাগাকে কিছুটা ভিন্ন মনে হয়েছিলো। তবে পাশার দানা উলটে যায় বাকি গল্পগুলোতে৷ টুইস্টের উপর টুইস্ট৷ কাগাও খায় নাকানিচুবানি। মজাই লাগে৷ কল্পনায় দেখি কাগাও "হা" করে তাকিয়ে থাকে খুনির দিকে৷ জোস। লিখেছে যেহেতু কেইগো হিগাশিনো, সেহেতু প্লটে সামাজিক অবক্ষয়ের কথাই তুলে ধরবেন তা হয়তো পাঠকরা জেনে থাকবেন৷ এখানেও ব্যতিক্রম না৷ জুয়া, পরকিয়া, লোভ, সমকামিতা ইত্যাদি বিষয়গুলোকে কলমের খোঁচায় তুলে ধরেছেন কাগার স্রষ্টা৷ আমার মনে হলো এই বইটা কাগা সিরিজ শুরুর আগে পড়ে নেয়া ভালো। কারন উপন্যাস যারা পড়েছে তাদের কাছে লেখাগুলো তাড়াহুড়ো মনে হতে পারে৷ এক্ষেত্রে কাগা পড়া শুরু করতে চায় অথবা ডিটেকটিভ সিরি...

কাগা সিরিজ - ম্যালিস - কেইগো হিগাশিনো । Malice from Kaga series by Keigo Higashino

  অবশেষে ম্যালিস পড়া শেষ করলাম। কী নেই এখানে? গোয়েন্দা থ্রিলার জনরার মাঝেই যে সমাজের বাস্তব চিত্র, মেটাফোরিক ওয়েতে সত্য জানানো, সমস্যার সমাধানের পথ দেখানো যায় তা কেইগো হিগাশিনো বারবার প্রমাণ করেছেন। যেখানে আমরা ভাবি থ্রিলার শুধু ফোকাসড থাকবে থ্রিলের উপরে অন্য কোনো বিষয়ে নয়, সেখানে হিগাশিনো চলেছেন ভিন্ন পথে৷ একদিকে চরিত্র তৈরিতে মুনশিয়ানা, সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, আর তার উপর দিয়েছেন টুইস্টের উপর টুইস্ট৷ যেনো পাঠককে বোঝাতে চেয়েছেন বাস্তবতার চেয়ে বড়ো কোনো টুইস্ট দুনিয়ায় নেই৷ ম্যালিসের মধ্যে তিনি আলাপ করেছেন সাহিত্য নিয়ে৷ জি সাহিত্য নিয়ে৷ এরপর প্রেম কেমন হয় তা তুলে ধরেছেন। ভালোবাসার জন্য বিসর্জনের কথা তুলে ধরেছেন অবলীলায়৷ যেকোনো ঘটনার জন্য অতীত কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন৷ একজন লেখক চাইলেই জাতিকে সঠিক অথবা ভুল পথে পরিচালিত করতে পারেন তাও প্রমাণ করে দেখিয়েছেন এই ভদ্রলোক। অর্নব কবিরের অনুবাদের সাথে এটাই প্রথম পরিচয়৷ আনন্দ পেয়েছি। মুগ্ধ হয়েছি। এমন সরল অনুবাদ করেছেন যে মনে হচ্ছিলো বাংলার কোনো মৌলিক বই। তবে শেষ দিকে বানান ভুল এবং প্রিন্টিং মিস্টেক একটু বেশি। শিরোনাম এদিকে নজর দেয় ...

নতুন চারটি বই ।

  বই নিয়ে আলাপ করার সঠিক সময় এখনও এসেছে কিনা জানিনা৷ ব্যক্তিগতভাবে এখনো কিছুটা বিষণ্ণ৷ তবে যেহেতু বই চলে এসেছে তাই প্রাপ্তি পোস্ট দিয়ে রাখা ভালো। ইচ্ছে ছিলো গত কয়েকমাসের নতুন কালেকশনগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। আপাতত তা হচ্ছে কিনা জানিনা। "আশিয়ানী" পড়বো তাই আগে ভাগে ফ্যান্টাসি জনরার সাথে পরিচিত হতে বিবলিওফাইল প্রকাশনীর "বিবলিও ফ্যান্টাসি" নিয়েছি৷ সেই সাথে শিরোনাম প্রকাশনীর "ম্যালিস" এবং "জাস্ট ওয়ান মোর লাই" বই দুটি নতুন এসেছে৷ সেগুলো নিয়েছি। আর জ্ঞানের পরিধি একটু বাড়াতে রাহনুমা প্রকাশনীর "শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা" নিয়েছি। বইটা সিলেক্ট করার কারণ রাগিব সারজানি৷ তাকে সত্যান্বেষী ইতিহাসবিদ বলেই মনে হয়৷ সমস্ত বই এসেছে বইবাহন - Boibahon থেকে।

কাগা সিরিজ - দ্য ফাইনাল কার্টেইন । কেইগো হিগাশিনো । অনুবাদ সালমান হক । কাগা সিরিজের ১০ম বই । Kaga series - The Final Curtain by Keigo Higashino . Bengali translated by Salman Haque . Tenth book of the series .

  কাগা সিরিজের শেষ বই "দ্য ফাইনাল কার্টেইন।" সিরিজটির দশম বই এটি। একটা প্রপার এন্ডিং যেভাবে দরকার সেভাবেই দিয়েছেন কেইগো হিগাশিনো। একটি গলে যাওয়া লাশের সন্ধান পায় পুলিশ৷ পরবর্তীতে জানা যায় নামকরা অভিনেত্রীর বান্ধবী সে৷ ওদিকে একটা ব্রীজের পাশে মারা যায় এক পাগল। এ খুনগুলো কে করলো? ওদিকে কাগার ধারণা তার পারিবারিক সংযোগ আছে এই খুনের সাথে। কীভাবে? এগুলো নিয়েই সাজানো দ্য ফাইনাল কার্টেইন। কাগার মনে একটা প্রশ্ন সবসময়ই ঘুরতো। সেই প্রশ্নের জবাবও পাওয়া যায় এখানে৷ পাওয়া যায় কাগার পরিবারের আদি অন্ত। তার মায়ের ব্যাপারে জানা যায় তথ্য। এই বইয়ে যতগুলো টুইস্ট দেয়া হয়েছে তা এর আগের কাগা সিরিজের বই (৪টা) এর একটাতেও পাইনি। মাথা হ্যাং হয়ে গিয়েছিলো। প্রচুর চরিত্র৷ প্রচুর টুইস্ট৷ অনুমানের বাইরের বিষয় আরকি। কেইগো হিগাশিনো বেস্ট থ্রিলার লেখকদের মধ্যে অন্যতম। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই৷ শুধুমাত্র গোয়েন্দাগিরি, মারকাট ইত্যাদিতেই ডুবে না থেকে তুলে ধরেন সমাজের বাস্তব চিত্র। তুলে ধরেন নানা দর্শন৷ এই বইটা পড়ে পাঠকের সে বিষয়টি আরও একবার মনে পড়বে৷ প্রোডাকশন-প্রচ্ছদ সুন্দর। তবে সম্পাদনা হয়নি৷ হলেও ভালো হয়নি। অন...

কারমিল্লা - জোসেফ শেরিড্যান লে ফানু । বাংলা অনুবাদ লুৎফুল কায়সার। Carmilla by J. Sheridan Le Fanu

কারমিল্লা হলো একটি স্লো বার্ন হরর উপন্যাসিকা। লিখেছেন জোসেফ শেরিড্যান লে ফানু৷ ভ্যাম্পায়ার হররে জনপ্রিয় উপন্যাস "ড্রাকুলা" বইটির অনুপ্রেরণা হিসেবে ছিলো এই "কারমিল্লা।" এই উপন্যাসটিকে নারী ভ্যাম্পায়ারের পথিকৃৎ-ও বলে থাকেন অনেকে৷ বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে বেনজিন প্রকাশন। অনুবাদ করেছেন লুৎফুল কায়সার৷ লুৎফুল কায়সারের নাম-ডাক শুনলেও তার অনুবাদের সাথে আমার পরিচয় ছিলো না। এই অনুবাদটির মাধ্যমে লুৎফুল কায়সারের অনুবাদের সাথেও পরিচয় হয়। এক কথায় অসাধারণ অনুবাদ৷ যেখানে বর্তমানের কিছু অনুবাদ পড়ে খালি-খালি মনে হচ্ছিলো, বিরক্ত হচ্ছিলাম সেখানে এই ভদ্রলোকের অনুবাদ একেবারে সাবলীল। অনুবাদ তো সেরা-ই সেইসাথে পাঠককে আটকে রাখার জন্য যত উপকরণ দরকার তার সবটুকুই ঢেলেছেন লুৎফুল কায়সার৷ একটু সময়ের জন্যও বিরক্ত হইনি। লরা নামের একটা মেয়ের গল্প। তার কোনোকিছুর কমতি না থাকলেও একটি দু:খ তার মাঝে ছিলো। তার সমবয়সী কোনো বন্ধু নেই। তার উপর বলতে গেলে এক জনমানবহীন এলাকায় তার বসবাস। কিন্তু এই দু:খ বেশিদিন রইলো না। এক পূর্ণিমার রাতে তার প্রাসাদে আসে একটি মেয়ে। মেয়েটি অসুস্থ থাকায় তাদের বাড়িতে আশ্রয় দেয়...

দ্য গার্ল হু লেপ্ট থ্রু টাইম - ইয়াশুতাকা শুতশুই । The Girl Who Leapt Through Time by Yasutaka Tsutsui [ Toki Wo Kakeru Shoujo ]

ইয়াশুতাকা শুতশুই এর জনপ্রিয় একটি উপন্যাস "The Girl Who Leapt Through Time". এই নামে একটি Anime-ও আছে৷ এই বইটির বাংলা অনুবাদ বের করেছে প্রিমিয়াম পাবলিকেশন৷ অনুবাদক এ.এস.এম রাহাত। অনুবাদক শুরুতেই একটা বড়ো ভুল করে ফেলেছেন। আগে সেটুকু আলাপ করি, এরপর বইয়ের আলাপে ফিরছি। পৃষ্ঠা নং ০৫, অনুবাদকের কথায় অনুবাদ বলেছেন বইটির ক্যাটাগরি থ্রিলার৷ থ্রিলার তার পছন্দের জনরা৷ তবে মজার ব্যাপার হলো বইটার জনরা থ্রিলার না৷ বরং সাইফাই৷ সাইফাই থ্রিলার বললেও কিছুটা মানা যেতো৷ শুধু থ্রিলার দ্বারা যা বোঝায়, আদতে এই বই তেমন নয়৷ এই বইকে রোম্যান্টিক বললেও মানা যায়৷ তবে থ্রিলার কোনো ক্রমেই মানা যায় না৷ গল্পটা কাজুকোর৷ একটা মেয়ে৷ একদিন স্কুলের লাইব্রেরিতে একটা ছায়া দেখতে পায়৷ কালো ছায়াটির পিছু নিয়ে সামনে এগোয়। হঠাৎ ল্যাভেন্ডারের ঘ্রাণ পায়। এরপর থেকেই অদ্ভুত সব কাণ্ড ঘটে। আচমকা অনুধাবন করতে পারে সে একদিন পেছনে ফিরে গিয়েছে। যা কিছু ঘটবে তা সে আগে থেকেই জানে৷ অর্থাৎ সে বর্তমান থেকে একদিন পেছনে টাইম ট্রাভেলের মতো করেছে৷ সে ভাবলো এটা মনে হয় তার মাঝে থাকা কোনো বিশেষ শক্তি। তবে আদতে কি তাই? উহু! তাহলে? কালো ছায়াটি...

দ্য রেড ফিঙ্গার - কেইগো হিগাশিনো । The Red Finger by Keigo Higashino

  " লাল আঙ্গুল " এর আগে পড়েছিলাম "টোকিওতে একটি হত্যা" বইটি। দুইটার মধ্যে ব্যবধান আকাশ আর পাতাল। গল্পের স্ট্রাকচার দুইটারই আলাদা। আমার বেশি ভালো লেগেছে "লাল আঙ্গুল" তথা "দ্য রেড ফিঙ্গার।" বইটার মধ্যে তুলে ধরা হয়েছে নানান বিষয়। তার মধ্যে অন্যতম মায়ের অতি আহ্লাদী স্বভাবের কারনে সন্তান নষ্ট হয়। বউয়ের শয়তানির ফাঁদে পড়ে স্বামীও শয়তান হয়ে যায়৷ আবার একই সাথে সন্তানের প্রতি মায়ের যত্ন, ভালোবাসা, স্নেহগুলো কেমন হয় তাও ফুটিয়ে তোলা হয়েছে। . সেই সাথে কিয়োচিরো কাগার পারিবারিক আলাপ করা হয়েছে এই বইয়ে৷ একই সাথে ফুটে উঠেছে মাতসুমিয়ার পরিচয়ও। দূর্দান্ত৷ এই বইটা শুরু হয় হত্যাকারীর পরিচয় দিয়ে দেয়ার মাধ্যমে। এরপর ধীরে ধীরে দেখানো হয় দুইটা পার্স্পেক্টিভ৷ কীভাবে গোয়েন্দাদের বোকা বানানোর চেষ্টা করা হয়৷ আবার গোয়েন্দারাও কীভাবে বোকা না হয়ে উলটো ফাঁদে ফেলেন সেসব বিষয়৷ খুনির পরিচয় দেয়া হলেও পুরো বই জুড়ে সাসপেন্স আর সাসপেন্স। কী হয় নাহয়, গোয়েন্দারা আদৌ সমীকরণ মেলাতে পারবে কিনা ইত্যাদি নানান বিষয়৷ এই বইটা আমার পড়া সেরা বইগুলোর মধ্যে একটি।

a death in tokyo । এ ডেথ ইন টোকিও

কিয়োচিরো কাগার সাথে একটা কেইস সলভিং জার্নিতে ছিলাম। মাতসুমিয়াও ছিলো সাথে৷ টোকিওতে একজনের খুন হয়েছে৷ কে করলো সেই খুন। কেনো করলো তা বের করতেই টোটো করা টোকিওর অলিগলিতে৷ কেইগো হিগাশিনোর বর্ণনাগুলো খুবই চমৎকার৷ কোনো চরিত্রকে ওভারহাইপও করেন নাই, আবার নিচেও নামিয়ে দেন নাই৷ এখন অবধি যতটুকু গোয়েন্দা রিলেটেড লেখা পড়া হয়েছে সেখানে মূল ডিটেকটিভরা থাকেন মাল্টিট্যালেন্টেড কেউ। তথ্য সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় সবকিছু একাই করেন৷ কিন্তু কেইগোর গল্পে ডিটেকটিভ থাকেন অনেকজন। তার মধ্যে কাগা একজন। বাকিদের থেকে তার আলাদা অভিজ্ঞতা এবং চিন্তাধারা কিছুটা শার্প। তার থেকেও মূল বিষয় কাগা তদন্তের শেষ প্রান্ত অবধি যেতে চান। এছাড়া কাগা মূল চরিত্র হওয়া সত্ত্বেও তার এন্ট্রি হয় খুবই ঠান্ডা ভাবে। নি:শব্দে বলা চলে। এরপরই ধীরে ধীরে এগিয়ে যায় গল্প। মাতসুমিয়াও হেল্প করে অনেক। যখনই মনে করা হয় ইনিই বুঝি খুনি, তখনই দুইটা বিষয় ঘটে৷ হয় নতুন কোনো ক্লু বের হয়, নাহলে কোনো একটা ক্লু মিসিং৷ এরপর গল্প ও সন্দেহ অন্য দিকে যায়৷ আবার সেইম রিপিটেশন৷ কিন্তু শেষ অবধি গল্প এমন জায়গায় গিয়ে শেষ হয়, সেটা আমার মতো নবীন থ্রিলার পড়ুয়া কেউ ধরতে পারব...