Skip to main content

Posts

Showing posts with the label Humayun Ahmed

সূর্যের দিনে হুমায়ূন আহমেদের বড়ো ভুল!

  সূর্যের দিন উপন্যাসটিতে হুমায়ূন আহমেদ একখানা বড়ো ভুল করেছেন৷ঐতিহাসিক এক বক্তব্যকে বিকৃত করে ফেলেছেন৷ সম্ভবত ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেননি৷ অথবা খেয়াল করেননি৷ এই ভুল আহামরি ভুল হতো না, যদি উপন্যাসটি কিশোর উপন্যাস না-হতো৷ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসটি সেরা একটা উপন্যাস হয়তো৷ আর ঠিক এ-কারণেই এই ভুলটিকে সিরিয়াসলি নিতে হচ্ছে৷ বিশেষ করে ন্যারেটিভের তাগিদে৷ কেননা এর সাথে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একটা সূক্ষ্ম প্যাঁচ আছে৷ ঐতিহাসিক ৭ই মার্চের রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। ঐ ভাষণের এক অংশ তুলে ধরতে গিয়ে হুমায়ূন আহমেদ লিখেছেন - " আমি যদি তোমাদের মাঝে........... বাংলাকে মুক্ত করে ছাড়ব ইংশাআল্লাহ।" (পৃষ্ঠার ছবি পোস্টে সংযুক্ত) উল্লেখ্য তিনি এখানে যে "বাংলা" মুক্ত করার কথা তুলেছেন, আমার জানামতে ঐ ভাষণে এমন কথা ছিলো না৷ বরং ছিলো "....এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইংশাআল্লাহ৷" দুইটা কথার মাঝে তফাৎ বৃহৎ। কেননা প্রথম বয়ান দ্বারা সরাসরি যুদ্ধের প্রস্তুতির কথা ফুটে উঠে৷ নতুন দেশ তৈরির কথা ফুটে উঠে৷ অথচ আমার জানামতে তখনও নেগোসিয়েশন চলছ...

বোতল ভূত - হুমায়ূন আহমেদ । কিশোর উপন্যাস । Botol Bhut by Humayun Ahmed . Novel

  হুমায়ূন আহমেদ লিখিত কিশোর উপন্যাস "বোতল ভূত।" কাকলী প্রকাশন কর্তৃক প্রকাশিত কিশোর সমগ্রের প্রথম উপন্যাস এই বোতল ভূত। ( সপ্তম মুদ্রণ, জানুয়ারি ২০০৬) আমার মাথায়ও একটি ভূত চাপলো। ভয়ানক ভূত। ভূতের ইচ্ছা এই বয়সে এসে কিশোর পড়তে হবে৷ বেশ দ্বিধাতেই ছিলাম যে, এখন কিশোর উপন্যাস পড়ে পরিপূর্ণ মজা পাওয়া যাবে কিনা৷ লেখক হুমায়ূন আহমেদ বলেই সাহস করলাম৷ ভদ্রলোকের লেখা সহজ সাবলীল হওয়ায় যেকোনো ধাঁচের লেখাই পড়ে তৃপ্ত হওয়া যায়। বোতল ভূত সেরা একটি কিশোর উপন্যাস৷ বোতলের মাঝে ভূত থাকে। বাচ্চা ভূত৷ বড়োরা কেউ বিশ্বাস করলেন না এর মাঝে ভূত আছে৷ কিন্তু বাচ্চা ভূত এমন সব কাণ্ড ঘটালো যাতে বিজ্ঞানের ছাত্রী অরু আপারও মাথা খারাপ হয়ে গেলো৷ তবুও তিনি মানলেন না বোতলে ভূত আছে৷ কারণ সায়েন্সে পড়লে সব অবিশ্বাস করতে হয়৷ মুনির, হুমায়ূন, বড় চাচা, নকল রবিঠাকুর, অঙ্ক স্যার, বগা ভাই এরাই মূলত মূল চরিত্র৷ আরেকটা শয়তান ছেলে আছে৷ শিক্ষক কাউকে মারলে সে খুব খুশি হয়৷ তার নাম ভুলে গেছি। একটা পার্ফেক্ট কিশোর উপন্যাসে যেসব উপকরণ থাকা জরুরি তার সবই এখানে আছে৷ বাচ্চাদের বক্তব্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গল্পকথক। যেমন - দুন...

মিসির আলি আপনি কোথায়? Misir Ali where are you?

মিসির আলি হুমায়ূন আহমেদের এক দূর্দান্ত চরিত্র । ভদ্রলোকের কাজ সকল বিষয়ের লজিকাল ব্যাখ্যা দাঁড় করানো । তিনি এতে বেশ সফল । যারা মিসির আলিকে চেনে তারা জানে সকল অতিপ্রাকৃতিক , ভূতুড়ে সহ অস্বাভাবিক ঘটনার লজিকাল ব্যাখ্যা দিয়ে থাকেন তিনি । তবে মিসির আলিও কিছু ঘটনার ব্যাখ্যা হয়তো দিতে পারেন না ।  আজ পড়ে শেষ করেছি হুমায়ূন আহমেদ লিখিত মিসির আলি আপনি কোথায়  ? বইটি এখানকার ঘটনা হলো আয়নার জগত নিয়ে । মিসির আলি দেখলেন এই ঘটনার ব্যাখ্যা তিনি করতে পারছেন না । তার করা পরিক্ষার ফলাফল এলো তার বিপক্ষে । এরপর মিসির আলি ঢাকায় ফেরেন ।  কিছুদিন পর মিসির আলি জানতে পারেন, যারা ঐ আয়না ঘটনার সাথে সম্পর্কিত ছিলো তারা গায়েব । মিসির আলি আয়না কিনে ঘরে আনলেন । তার ধারণা কোনো একদিন ঐ দুজনকে দেখা যাবে আয়নায় । কেননা তিনি পরামর্শ দিয়েছিলেন যে , ঐ দুজনকে একত্রে থাকতে হবে প্রয়োজনে আয়নার জগতে গিয়ে থাকতে হবে । তবুও থাকতেই হবে । আমি একটু চিন্তিত । আমার ধারণা মিসির আলি কোনো কেইসই অসমাপ্ত রাখেন না । এই কেইসটিও রাখেন নি । হয়তো তিনি এই সমীকরণেরও সমাধান রেখেছেন যা আমি বুঝতে পারছি না । হুমায়ূন আহমেদ অনেক বিষয় এত সহজেই ল...

পুফি । হুমায়ূন আহমেদ

বইটা কেনার আগে নাম তেমন শুনিনি। সত্য বলতে খুঁজিও-নি। হুমায়ূন আহমেদের কিছু যেমন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে, তেমনি কিছু বই আবার আন্ডাররেটেড৷ অবশ্য হুমায়ূন আহমেদ যতগুলো বই লিখেছেন সবগুলো পড়ে মতামত জানানো হয়তো সকলের জন্য সম্ভব না৷ তাই কিছু বই থেকে যায় আড়ালে। "পুফি" বইটি ঠিক তেমন একটি বই। প্রচ্ছদ আর নাম দেখে ভেবেছিলাম শিশুতোষ কোনো উপন্যাস৷ বইয়ের ভেতরে নিজের নাম লিখে রেখেছে মুনতাকা। বাচ্চাসুলভ হাতের লেখা। তাই আমি শতভাগ নিশ্চিত হয়ে গেলাম বইটা শিশুতোষই। এরপর বই পড়া শুরু। শুরুতেই হুমায়ূন আহমেদের সতর্ক বার্তায় চোখ গেলো। সেখানে যা লেখা তার সারাংশ হলো, "বইটি বাচ্চাদের থেকে একশ' হাত দূরে রাখুন। এটা বাচ্চাদের বই না৷ বইয়ের কভার দেখেই বাচ্চাদের বই ভেবেছেন৷ আপনি আসলে মগা৷ কারন আপনি হুমায়ূনের দেয়া নামকে আক্ষরিক অর্থেই বিশ্বাস করেন।" গল্পটা একটা বিড়ালকে নিয়ে। তার নাম "পুফি"৷ এই পুফিকে উপহার হিসেবে পায় অনিকা৷ তার খুব পছন্দ এই বিড়াল। বিড়ালটাও বেশ সভ্য। অনিকার বাবার নাম জোয়ার্দার। জোয়ার্দারের বিড়াল অপছন্দ৷ শুধু বিড়াল না, যেকোনো পশু-পাখি তার অপছন্দ৷ কারন তিনি যখন ছোট তখন এক...