প্রশ্ন করতে পারা একটা স্কিল। একটা আর্ট৷ অভিজ্ঞতার ব্যাপারও আছে এখানে৷ প্রশ্ন করার মানে হলো, উত্তরদাতার মুখ থেকে আমি যা চাই তা বের করা৷ ধরুন, আমি জানতে চাই আজকে দুপুরে আপনি কোন কোন খাবার খেয়েছেন। সেক্ষেত্রে, আমার প্রশ্ন যদি হয় "ভাই, দুপুরে কি খেয়েছেন?" তবে তা ভয়াবহ ভুল। প্রশ্নটা তখনই সঠিক হবে যখন আমি বলবো, "আজ দুপুরে কী দিয়ে খেলেন?" অথবা "আজকের দুপুরে আপনার মেনু কী ছিলো?" যদি আমি দুপুরের খাবারের বিস্তারিত জানার জন্য প্রশ্ন করি,"ভাই সকালে নাস্তা করেছেন?" এর উত্তর কি আদৌ আমাকে কাঙ্ক্ষিত উত্তর? না। কারণ আমি যে প্রশ্ন করেছি তা ভুল। রেলিভেন্ট না৷ তাহলে সহজ ভাষায় বলতে গেলে, প্রশ্ন হতে হবে কাঙ্খিত উত্তরের সাথে রেলিভেন্ট৷ সবাই প্রশ্ন করে না৷ করা উচিতও না৷ কারণ সবাই প্রশ্ন করার মতন ক্যাপাবল না। কিন্তু যারা সাংবাদিকতা নিয়ে পড়েন, তাদের অ্যাটলিস্ট এই প্রশ্ন করার দক্ষতাটুকু থাকা উচিত৷ আমি জানি এটা একটা প্রসেস, কিন্তু প্রশ্ন প্রোপারলি না করতে পারলে পার্ফেক্ট হওয়া অবধি অপেক্ষা করা উচিত। এর আগে প্রশ্ন করা উচিত না৷ রিসেন্টলি জার্নালিজমের একটা প্রোগ্রামে এলেন ...
পেশায় প্রেজেন্টার ও কপিরাইটার । বুক রিভিউ করি । বই পড়ি । টুকটাক লেখি । হিজিবিজি । এসবে সাহিত্যের মান খুঁজে আমাকে লজ্জিত করবেন না। এখানের লেখায় কপিরাইটিং এর কিছুই নেই । তাই এ লেখা দিয়ে প্রোফেশন জাজ করবেন না। থ্যাংক্স।