Skip to main content

Posts

Showing posts with the label Mystery

নতুন চারটি বই ।

  বই নিয়ে আলাপ করার সঠিক সময় এখনও এসেছে কিনা জানিনা৷ ব্যক্তিগতভাবে এখনো কিছুটা বিষণ্ণ৷ তবে যেহেতু বই চলে এসেছে তাই প্রাপ্তি পোস্ট দিয়ে রাখা ভালো। ইচ্ছে ছিলো গত কয়েকমাসের নতুন কালেকশনগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। আপাতত তা হচ্ছে কিনা জানিনা। "আশিয়ানী" পড়বো তাই আগে ভাগে ফ্যান্টাসি জনরার সাথে পরিচিত হতে বিবলিওফাইল প্রকাশনীর "বিবলিও ফ্যান্টাসি" নিয়েছি৷ সেই সাথে শিরোনাম প্রকাশনীর "ম্যালিস" এবং "জাস্ট ওয়ান মোর লাই" বই দুটি নতুন এসেছে৷ সেগুলো নিয়েছি। আর জ্ঞানের পরিধি একটু বাড়াতে রাহনুমা প্রকাশনীর "শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা" নিয়েছি। বইটা সিলেক্ট করার কারণ রাগিব সারজানি৷ তাকে সত্যান্বেষী ইতিহাসবিদ বলেই মনে হয়৷ সমস্ত বই এসেছে বইবাহন - Boibahon থেকে।

মিসমিদের কবচ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । Mismider Koboch by Bivutivushon

  বাংলা সাহিত্যে গোয়েন্দা থ্রিলার জনরা কিন্তু নতুন নয়৷ বরং অনেক আগে থেকেই এই জনরার চর্চা করেছেন সাহিত্যিকগণ৷ পাঁচকড়ি দে, রবীন্দ্রণাথ, প্রিয়ণাথসহ আরও অনেকেই অবদান রেখে গিয়েছেন এ জনরায়৷ গোয়েন্দা জনরায় নিজের চিহ্ন রাখতে ভোলেননি বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও। লিখেছেন মিসমিদের কবচ। মাস্টারপিস বা সেরা না-বলা গেলেও, ভালো চেষ্টা বলা যায়৷ অন্তত সময়কাল হিসেব করলে এই বইকে দূর্দান্ত বলতে হবে। রেগুলার যারা থ্রিলার পড়েন তারা আগেই বুঝে ফেলবেন সবকিছু। তবে আশাহত হওয়ার কিছু নেই৷ কারণ লেখক বিভুতি বাবু নিজের লেখার জাদু মূগ্ধ করবেই। খ্যাতিমান গোয়েন্দা মি.সোমের ছাত্র সুশীল। তার মামার বাড়িতে বেড়াতে গেলে পরিচয় হয় কৃপণ গাঙ্গুলীমশাই এর সাথে। কিছুদিন পর সুশীল জানতে পারে গাঙ্গুলীমশাইকে খুন করা হয়ে। তদন্তের দায় পড়ে সুশীলের উপর। সুশীল তদন্ত শুরু করে৷ কিন্তু হত্যার অনেকদিন পার হয়ে যাওয়ায় তেমন কোনো আলামত পাওয়া যায় না৷ তবুও রাতে খুঁজতে খুঁজতে একটা কবচ পাওয়া যায়৷ খুনের সাথে কী এই কবচের কোনো সংযোগ আছে? এরপর একরাতে সুশীলকে হত্যার চেষ্টা করে কেউ একজন৷ এরকারনই-বা কী? সুশীল থাকাকালীনই এসেছে নতুন গোয়েন্দা। কিন্তু কেন? গল্প ...

হারুকি মুরাকামির অদ্ভুত লাইব্রেরি । Strange Library by Haruki Murakami

হারুকি মুরাকামির লেখা মানেই মেটাফোরে ভরা কলসি। একটা সুন্দর গল্প বলে যাবে। গল্প শেষে আবার চিন্তায় ফেলে দেবে গল্পের আসল উদ্দেশ্য কী তা নিয়ে। এত চমৎকার মেটাফোরের সাথে গল্প লিখে যাওয়া বোধহয় মুরাকামির দ্বারাই সম্ভব। একটা ছেলে লাইব্রেরিতে বই পড়তে লাইব্রেরিতে গিয়ে আটকে যায় এক গোপন কক্ষে। যেটা মূলত জেল। সেখানে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। তাকে সময় দেয়া হয় একমাস। সে জানতে পারে একমাস পরেই তাকে মেরে ফেলা হবে। এরপর তার পরিচয় হয় মেষমানবের সাথে। আরেকটি বোবা মেয়ে। ছেলেটি কী পারবে এখান থেকে বের হয়ে যেতে? গল্পটা যেহেতু মেটাফোরের তাই ঘটনা যে যার মতো ভেবে নিতে পারবে। যাই হোক। এই বইটা প্রিমিয়াম পাবলিকেশনের। অনুবাদ কোয়ালিটি মিডিয়াম। বইয়ের অনেক পৃষ্ঠা জুড়ে ছবি ব্যবহার করা হয়েছে। যা বিরক্তিকর লেগেছে। অনুবাদ আরেকটু ইম্প্রুভ করা যেতো বলে মনে হয়।