চলতে চলতে যখন
সন্ধ্যা নামলো; লালিমায়
ছেঁয়ে গেলো পশ্চিমের প্রাচীর।
মৃদু বাতাসে দুলতে দেখি
একটি ফুল; কৃষ্ণচূড়া।
উঠতে,বসতে,চলতে,ফিরতে
চিন্তার সর্বাঙ্গে ছেঁয়ে গেছে,
সে ফুলের মায়া।
তাই,
সন্ধ্যা নামলেই ছুঁটে যেতাম তার ধারে,
সে দুলতো, স্নিগ্ধতা ছড়াতো
যেনো গাইতো কোনো গান।
সেবারের সন্ধ্যায় যেনো আমার মৃত্যু ঘটলো;
ফুলটা যে নিয়ে গেছে ভিন্ন কেউ।