এখন বাজে ১১.৪৬ । আর মাত্র ১৪ মিনিট পরেই নতুন এক দিনের শুরু । ততক্ষণ অবধি বেঁচে থাকবো কিনা তার অবশ্য কোনো গ্যারান্টি নেই । প্রতিটা জীবই বোধহয় এই অনিশ্চয়তা নিয়ে বাঁচে । এটাই বোধহয় জীবিত থাকা সৌন্দর্য ।
আজ বৃহস্পতিবার । কাল শুক্রবার । একসময় শুক্রবার এলেই খুশি খুশি লাগতো । মুখস্ত বুলি আওড়াতাম সেদিন । রোজ শুক্রবার জানাতাম জুম্মা মোবারাক । সেদিন অবশ্য প্রিয়তমা একটু বেশিই ব্যস্ত থাকতেন । তবে বাদ জুমআ ঠিকই জুম্মার শুভেচ্ছা পেতাম।
কখনো কখনো শুক্রবার ছিলো বিশাল পথ পারি দিয়ে তাকে একপলক দেখার জন্য নানান গল্প বানানো । আরও কত কী!
শুক্রবারের সন্ধ্যা নাগাদ অল্প কিছু সময়ের জন্য তার দেখা পেতাম । মিতব্যয়ির মতন ঐ সময়টুকু তাকে দেখে কাটাতাম । যত রাগ , অভিমান , ভুল বোঝাবুঝি সব শেষ হয়ে যেতো ।
এখন শুক্রবার এলে সেসব মনে পড়ে । কেননা আজ ইনবক্স যেনো মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল । এখানে ঈদের আনাগোনা নেই । তাই উইশও নেই । এখন আর জুম্মাবারের শুভেচ্ছা ভেসে আসে না আমার ডাকঘরে । তবে আমার অপেক্ষা যে থেমে নেই । আমি আজও অপেক্ষায় থাকি পিয়নের ।
ঠিক কতগুলো শুক্রবার এর মাঝে বিদায় নিয়েছে আমি জানিনা । হিসেব রাখিনি । দুঃখ পুষতে গেলে হিসাব রাখতে নেই । তবে মানুষ আশায় বাঁচে । তাই আজও ক্ষীণ আশা নিয়ে বসে আছি সেই মিরাকল এর জন্য । হয়তো কোনো একদিন আবার কথা হবে । হয়তো আবার দেখা হবে ।
অথবা হয়তো আমি বিদায় নেবো দুনিয়া থেকে । আচ্ছা ! শব্দের মাঝে কী ব্যাথা ফুটে ওঠে? দুঃখরা গান গায়? হতে পারে ।

Comments
Post a Comment