Skip to main content

বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস - যুবায়ের বিন আখতারুজ্জামান । বাতায়ন পাবলিকেশন্স । Buddhi Brittir Nababi Binnas by Zubair Bin Akhtaruzzaman . Batayan Publication

 পড়া শেষ। এবার আলাপ করি।

"বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস" বইটির মাধ্যমে যুবায়ের বিন আখতারুজ্জামান ভাইয়ের লেখার সাথে পরিচিত হই৷ যতটুকু মনে পড়ে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এটাই ওনার প্রথম বই।
পুরো বইটা গুরুত্বপূর্ণ। প্রতিটা টপিক গুরুত্বপূর্ণ। স্পপষ্টভাবে তুলে ধরেছেন— মুসলিমদের রাজনীতি কেমন হওয়া চাই। সেই রাজনীতির মূলনীতি কী হবে। আরও আলাপ করেছেন, মুসলিমরা কেন এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এছাড়া বুদ্ধিজীবি কীভাবে তৈরি করতে হবে এবং তাদের কোন ফান্ডামেন্টাল বিষয়গুলো ঠিক রাখতে হবে তা নিয়েও আলাপ হয়েছে এখানে।
জাতীয়বাদ, সেক্যুলারিজম, সমাজতন্ত্রের সাথে ইসলামের দ্বন্দ্ব কোথায় এবং ইসলাম কেন শ্রেষ্ঠ জীবনব্যবস্থা তা নিয়েও আলাপ করেছেন লেখক৷
আরও জোস জোস টপিক আছে।
এতদা সত্ত্বেও বইটি পূর্ণাঙ্গ বলে মনে হয়নি আমার কাছে৷ কেন মনে হয়নি সে এক বিস্তারিত আলাপ। সংক্ষেপে বলতে গেলে, যে নববি বিন্যাস নিয়ে আলাপ হচ্ছে সে-ই নববি বিন্যাসের মূল কী হবে তা নিয়ে আলাপ হলেও কোনো রূপরেখা বা মডেল লেখক উপস্থাপন করেনি। শেষ দিকে তাড়াহুড়োর ছাঁপ স্পষ্ট।
তবে প্রতিটি টপিক আলাদা আলাদা বিশ্লেষণ করলে শেষ অধ্যায় বাদে প্রতিটিই খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরের আলোচনা সব ভিডিওতে কভার করার চেষ্টা করবো।
বাতায়নের এই বইয়ের পৃষ্ঠা সজ্জায় আমি বেশ অবাক হয়েছি৷ খারাপ লেগেছে৷ বিশেষ করো প্রপার লাইন স্পেসিং নেই এবং কুয়োটগুলোর ফন্ট খুব ছোট করে দেয়া হয়েছে। যা বিরক্তিকর।
তবে আনন্দের সংবাদ হচ্ছে বাতায়ন ঠিকই বইয়ের দিকে নজরে ছানী দেবে। সুতরাং বইয়ের মান আগের থেকে বাড়বে এতটুকু নিশ্চিত বলা যায়৷
আলাপ সমাপ্ত হলো।

Popular posts from this blog

মমতাদি - মানিক বন্দ্যোপাধ্যায় । Momotadi by Manik Bandopadhyay

  "কেউ যা দেয় না, তুমি তা দেবে কেন?" বাক্যটির কথা সকলেরই মনে থাকার কথা৷ লাইনটুকু পড়েই খিলখিল করে হেসে উঠতো সবাই। সে হাসি দুষ্টু হাসি। ক্লাসের অন্য কোনো স্মৃতি কারও মনে না থাকলেও মমতাদিকে মনে হয়না কেউ ভুলেছে৷ মমতাদিকে ঘিরেইতো ছিলো বাংলা ক্লাসে হাসাহাসির আয়োজন। অন্তত সেই বাঙলা ক্লাসের স্মৃতিকে আগলে রাখায় মমতাদির একটি ধন্যবাদ প্রাপ্য। এখানে শিক্ষার্থীদের দোষ দিয়েও লাভ নেই। গল্পটার আংশিক ছিলো সে বইয়ে৷ মূলটুকুই দেয়া হয়েছিলো বাদ৷ ফলে মমতাদি ঠিক কেমন তা বুঝে ওঠা হয়নি কারোরই৷ তবে ক্লাসে জানা হয়নি বলে আর জানা হবে না, তা কিন্তু নয়। বেনজিন প্রকাশন কর্তৃক প্রকাশিত "মমতাদি" বইটি পড়লেই জানা যায় কে এই মমতাদি৷ বইটিতে স্থান পেয়েছে দুইটি গল্প৷ একটি "মমতাদি" এবং অপরটি "বৃহত্তর মহত্তর।" মমতাদির দু:খের জীবন যাপনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রথম গল্পে৷ যেনো গ্রাম বাংলার সংসারের নিত্যদিনের রূপ মানিক বন্দ্যোপাধ্যায় চিত্রায়িত করেছেন রঙ-তুলিতে। এত দূর্দশা অত্যাচারের পরেও স্বামীর প্রতি ভালোবাসার কথা ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে৷ "বৃহত্তর মহত্তর" গল্পে আবার একই মমতা...

কাগা সিরিজ - দ্য ফাইনাল কার্টেইন । কেইগো হিগাশিনো । অনুবাদ সালমান হক । কাগা সিরিজের ১০ম বই । Kaga series - The Final Curtain by Keigo Higashino . Bengali translated by Salman Haque . Tenth book of the series .

  কাগা সিরিজের শেষ বই "দ্য ফাইনাল কার্টেইন।" সিরিজটির দশম বই এটি। একটা প্রপার এন্ডিং যেভাবে দরকার সেভাবেই দিয়েছেন কেইগো হিগাশিনো। একটি গলে যাওয়া লাশের সন্ধান পায় পুলিশ৷ পরবর্তীতে জানা যায় নামকরা অভিনেত্রীর বান্ধবী সে৷ ওদিকে একটা ব্রীজের পাশে মারা যায় এক পাগল। এ খুনগুলো কে করলো? ওদিকে কাগার ধারণা তার পারিবারিক সংযোগ আছে এই খুনের সাথে। কীভাবে? এগুলো নিয়েই সাজানো দ্য ফাইনাল কার্টেইন। কাগার মনে একটা প্রশ্ন সবসময়ই ঘুরতো। সেই প্রশ্নের জবাবও পাওয়া যায় এখানে৷ পাওয়া যায় কাগার পরিবারের আদি অন্ত। তার মায়ের ব্যাপারে জানা যায় তথ্য। এই বইয়ে যতগুলো টুইস্ট দেয়া হয়েছে তা এর আগের কাগা সিরিজের বই (৪টা) এর একটাতেও পাইনি। মাথা হ্যাং হয়ে গিয়েছিলো। প্রচুর চরিত্র৷ প্রচুর টুইস্ট৷ অনুমানের বাইরের বিষয় আরকি। কেইগো হিগাশিনো বেস্ট থ্রিলার লেখকদের মধ্যে অন্যতম। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই৷ শুধুমাত্র গোয়েন্দাগিরি, মারকাট ইত্যাদিতেই ডুবে না থেকে তুলে ধরেন সমাজের বাস্তব চিত্র। তুলে ধরেন নানা দর্শন৷ এই বইটা পড়ে পাঠকের সে বিষয়টি আরও একবার মনে পড়বে৷ প্রোডাকশন-প্রচ্ছদ সুন্দর। তবে সম্পাদনা হয়নি৷ হলেও ভালো হয়নি। অন...

দ্য রেড ফিঙ্গার - কেইগো হিগাশিনো । The Red Finger by Keigo Higashino

  " লাল আঙ্গুল " এর আগে পড়েছিলাম "টোকিওতে একটি হত্যা" বইটি। দুইটার মধ্যে ব্যবধান আকাশ আর পাতাল। গল্পের স্ট্রাকচার দুইটারই আলাদা। আমার বেশি ভালো লেগেছে "লাল আঙ্গুল" তথা "দ্য রেড ফিঙ্গার।" বইটার মধ্যে তুলে ধরা হয়েছে নানান বিষয়। তার মধ্যে অন্যতম মায়ের অতি আহ্লাদী স্বভাবের কারনে সন্তান নষ্ট হয়। বউয়ের শয়তানির ফাঁদে পড়ে স্বামীও শয়তান হয়ে যায়৷ আবার একই সাথে সন্তানের প্রতি মায়ের যত্ন, ভালোবাসা, স্নেহগুলো কেমন হয় তাও ফুটিয়ে তোলা হয়েছে। . সেই সাথে কিয়োচিরো কাগার পারিবারিক আলাপ করা হয়েছে এই বইয়ে৷ একই সাথে ফুটে উঠেছে মাতসুমিয়ার পরিচয়ও। দূর্দান্ত৷ এই বইটা শুরু হয় হত্যাকারীর পরিচয় দিয়ে দেয়ার মাধ্যমে। এরপর ধীরে ধীরে দেখানো হয় দুইটা পার্স্পেক্টিভ৷ কীভাবে গোয়েন্দাদের বোকা বানানোর চেষ্টা করা হয়৷ আবার গোয়েন্দারাও কীভাবে বোকা না হয়ে উলটো ফাঁদে ফেলেন সেসব বিষয়৷ খুনির পরিচয় দেয়া হলেও পুরো বই জুড়ে সাসপেন্স আর সাসপেন্স। কী হয় নাহয়, গোয়েন্দারা আদৌ সমীকরণ মেলাতে পারবে কিনা ইত্যাদি নানান বিষয়৷ এই বইটা আমার পড়া সেরা বইগুলোর মধ্যে একটি।