স্মরণ
নাঈম খন্দকার রুম্মান
যখন ঐ ফুল ভিঁজে যায়
শিশিরের ফোঁটায় ,
কুয়াশায় নেমে যায়
দৃষ্টির সীমা।
তখনও কি ভুলে থাকো তাকে
যখন নদী কলকল সুরে গায় গান,
পাখা মেলে দেয় নৌকো ।
সাদা সারস ভেসে যায়
আকাশের বুক চিড়ে।
তখনও কী ভুলে থাকো তাকে
অচেনা পথের সঙ্গী ছিলো যে ?
তুমি কি সত্যিই ভুলে থাকো?
নাকি স্মরণের উপযুক্তই মনে করোনি কখনো?
Comments
Post a Comment