কারভান পাবলিকেশনের প্রথম বই "নারীদের ফরজে আইন শিক্ষা।" বইটি প্রকাশনী থেকে পাঠিয়েছে গতকাল। আজ হাতে পেয়েছি৷
বইটি হাতে পেয়ে-ই সূচিপত্রে নজর বুলিয়েছি। টপিকগুলো বেশ গুরুত্বপূর্ণ। টপিকের শুরু হয়েছে একদম বেসিক থেকে৷ এরপর ধীরে ধীরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করা হয়েছে এখানে৷
একজন নারীর কালেমা শেখা থেকে আলোচনা শুরু করে ২০ তম অধ্যায়ে গিয়ে শেষ হয়েছে। শেষ অধ্যায়ের আলোচনা মূলত সমাজ পরিবর্তনে নারীদের কী কী কাজ করার মতো রয়েছে তা-নিয়ে৷
বইখানা লিখেছেন মাওলানা আশেক ইলাহী বুলন্দশহরী৷ আর তর্জমা করেছেন সাদিয়া বিনতে সুলায়মান৷
এমন বইয়ে সাধারণত তর্জমায় প্রব্লেম দেখা দেয়৷ তর্জমা এসব বইয়ের ক্ষেত্রে খুবই ক্রুশাল রোল প্লে করে। দুর্বোধ্য বইকে কখনো পানির মতো সহজ আবার সহজ বইকে দুর্বোধ্য করে তোলে এই তর্জমা৷ সাদিয়া বিনতে সুলায়মান এক্ষেত্রে কতটুকু সফল হয়েছেন তা জানাতে পারবো বইটি পড়ার পর৷
Comments
Post a Comment