গোমরাহি
নাঈম খন্দকার রুম্মান
কতগুলো জোছনা চলে গেলো,
কত-ঢেউ মিলিয়ে গেলো সমুদ্রের তীরে।
কতবার শীত বদলে এলো বসন্ত,
পথের ধারে জন্মালো শুভ্র কাশফুল।
কতবার যে বদলি হলো পিয়নের৷
কতগুলো গান রিলিজ পেলো এ্যালবামের,
কতবার জন্ম হলো সুরের মোহনার৷
জীবনের পাতাগুলো খসে পড়ছে রোজ,
ঝলসে গিয়েছে কতখানি আয়ু৷
কতবার দীর্ঘশ্বাস জমে ভারি হয়েছে বুক,
হারিয়ে গিয়েছে কাব্যের সব ভাষা৷
কতশত ডায়েরির পাতা হয়েছে শেষ,
কত পাতায় জমে আছে স্মৃতির রঙ।
কত-যুগ যে পার হয়েছে সাবালক হবার পর,
দিয়েছিলাম জবাব যখন ডেকেছেন খোদা৷
Comments
Post a Comment