Skip to main content

কবিতা - শিউলিমালার আপু । নাঈম খন্দকার রুম্মান

 শিউলিমালার আপু!
নাঈম খন্দকার রুম্মান

আপনাকে দেখে
দিলখানা মোর
হইলো ছাতুছাতু।
আপনি যখন কথার ফাঁকে
মুচকি করে হাসেন,
কয় না কথা বন্ধু আমার
জ্ঞান যে হারায় হোসেন।
আপনি যখন আলতো করে
দুচোখে দেন কাজল।
মুগ্ধ হয়ে রগকাটা ভাই
জবেহ করেন ছাগল।
নেকাব খুলে আপনি যখন
এলমি বয়ান দেন।
দরাজ কণ্ঠে নরেন বলে
পিও আপু বিগ ফ্যান।
জানেন নাকি আপা?
দিলের মাঝে আপনার ছবি
খোদাই করে আঁকা।
ওগো শিউলিমালার আপু!
আপনাকে দেখে
দিলখানা মোর
হইলো ছাতুছাতু।