মীর জাফর
নায়েম বেদাতি
রক্তের উপর দাঁড়িয়ে করিস
রক্তের সাথে গাদ্দারি,
বেশ ধরেছিস যোদ্ধার তবে
লুকিয়ে রাখিস তরবারি৷
তোরা করলেই ন্যায় হয় সব
মোরা করলেই মব,
ভণ্ডামিকে লুকিয়ে রেখে
পরেছিস তুই থব্।
শাতিমকে শেল্টার দিস
বন্ধ রাখিস জবান,
ভোটের আগে মুসলিমদের
ডাকিস বলে বাজান।
শাহবাগী হয় কমরেড তোর
মুসলিম তোর শত্রু৷
ভুলেছিস তুই ইতিহাস আজ
ছিলি কার তুই পুত্র৷
স্বৈরাচারের চাটুকার যারা
আজ তারা তোর বন্ধু।
হাসপাতালে কাঁদছে শুয়ে
আহত শিশু, পঙ্গু।
তুই গাদ্দার, তুই বেঈমান
লিখেছিস নাকি বই৷
শত্রু হাসে তোর নীতি দেখে
আর খায় চিড়ে-দই।
গাদ্দার তুই, লোভী চাটুকার
করেছিস তুই বেঈমানি৷
দোহাই খোদার, বন্ধ কর ঐ
জুলাই নিয়ে ভণ্ডামি৷
তুই মোনাফেক, তুই কাপুরুষ
ভনিতা করিস বারবার।
লিখে রেখেছি স্বর্ণাক্ষরে
তুই জুলাইয়ের গাদ্দার৷
Comments
Post a Comment