তুমি কোথায়?
নাঈম খন্দকার রুম্মান
বলো, তোমার উদভ্রান্তের মতো ঘুরে বেড়ানো সেদিনগুলো আজ কোথায়? রাত হলেই চাঁদ খোঁজার নেশায় বুঁদ হয়ে থাকার অভ্যেসগুলো কোন সুদূরে পালিয়েছে? আজ কোথায় তোমার খুব শখে রাখা বাবড়ি চুল?বলো, কোথায় তোমার যত্নে রাখা পুরোনো নোটপ্যাড - যেখানে লিখে রেখেছো প্রিয়তমার ডাকনাম? কোন অন্ধকারে ডুবে গেলো রাতের নিস্তব্ধতা? জ্বলে ওঠা চোখের পানি শুকিয়ে গেলো কীভাবে?কোথায় হারালো সিআরবিতে অপেক্ষা করা বিকেল? মডেলের প্যাভিলয়নে আড্ডার আসরগুলো কি আজও বসে? ঘাসের ওপর বসে তিনবন্ধুর গলায় একই সুর কি আজও বাজে?বলো,হাতে কামড় দেয়া সেই বিড়ালটি কোথায় হাওয়া হয়ে গেলো? কোথায় গেলো ফুটবলের বিতর্ক কিংবা প্রেমের গল্পগুলো, যা বলা হতো নির্জন রাস্তা অতিক্রম করার সময়?বলো, চাঁদের জোছনা, ধুলোমাখা সন্ধ্যা, সমুদ্রের ঢেউ, পানিতে ভেঁজা চোখ আর সেই বন্ধুগুলো আজ কই? তারা যে ঐ বসে আছে মডেলের প্যাভিলিয়নে৷ তুমি কই?
বলো,
তোমার উদভ্রান্তের মতো ঘুরে বেড়ানো সেদিনগুলো আজ কোথায়? রাত হলেই চাঁদ খোঁজার নেশায় বুঁদ হয়ে থাকার অভ্যেসগুলো কোন সুদূরে পালিয়েছে? আজ কোথায় তোমার খুব শখে রাখা বাবড়ি চুল?
বলো,
কোথায় তোমার যত্নে রাখা পুরোনো নোটপ্যাড - যেখানে লিখে রেখেছো প্রিয়তমার ডাকনাম? কোন অন্ধকারে ডুবে গেলো রাতের নিস্তব্ধতা? জ্বলে ওঠা চোখের পানি শুকিয়ে গেলো কীভাবে?
কোথায় হারালো সিআরবিতে অপেক্ষা করা বিকেল? মডেলের প্যাভিলয়নে আড্ডার আসরগুলো কি আজও বসে? ঘাসের ওপর বসে তিনবন্ধুর গলায় একই সুর কি আজও বাজে?
বলো,
হাতে কামড় দেয়া সেই বিড়ালটি কোথায় হাওয়া হয়ে গেলো? কোথায় গেলো ফুটবলের বিতর্ক কিংবা প্রেমের গল্পগুলো, যা বলা হতো নির্জন রাস্তা অতিক্রম করার সময়?
বলো,
চাঁদের জোছনা, ধুলোমাখা সন্ধ্যা, সমুদ্রের ঢেউ, পানিতে ভেঁজা চোখ আর সেই বন্ধুগুলো আজ কই? তারা যে ঐ বসে আছে মডেলের প্যাভিলিয়নে৷ তুমি কই?
Comments
Post a Comment