কোকিল
নাঈম খন্দকার রুম্মান
বাদ ফজর, শীতল বাতাস বয়ে যায়,
যার শীতলতা ছুঁয়ে যায় মন।
তখন কদম গাছ থেকে ভেসে আসে
কোকিলের সুর।
ফজরের জামাতের মুসুল্লি।
আমি হারিয়ে যাই ঐ কোকিলের গানে,
মূগ্ধতায় বন্ধ করি চোখ।
তবে,
তারাবির এমামের কণ্ঠে
“ইয়া আয়্যুহান নাস” এর সুর
যেনো হার মানায়, বাদ ফজরের কোকিলকে।
আমি মাতাল হয়ে যাই এমামের সুরে,
যেমন মাতাল হয়ে দুলতে থাকে শরাবী।
আমিও দুলতে থাকি ডান হতে বামে,
চোখের সামনে যেনো ভেসে উঠে জান্নাতের ছবি।
আমি হারিয়ে যাই তারাবির এমামের,
“ইয়া আয়্যুহান নাস” এর সুরে।
Comments
Post a Comment