মহিমান্বিত সাত আয়াত - আব্দুল্লাহ আল মামুন । রাইয়ান প্রকাশন । সূরা আল ফাতিহা ব্যাখ্যা বিশ্লেষণ । Mohimannito Sat Ayat by Abdullah Al Mamun . Raiyan Publication . Surah Al Fatiha
আব্দুল্লাহ আল মামুন সংকলিত "মহিমান্বিত সাত আয়াত" বইটি পড়ে শেষ করেছি।
ইন্টারেস্টিং ব্যাপার হলো বইটাতে একটা বিষয় বোনাস হিসেবে আছে৷ সেটি হলো রুকাইয়া। ফাতিহা দিয়ে কীভাবে রুকাইয়া করা যায়, জিন-বদনজর-শয়তান থেকে আত্মাকে পরিশুদ্ধ করা যায়, আধ্যাত্মিক চিকিৎসা সহ টুকিটাকি আরও কথা বলে হয়েছে৷
বেশ কিছু বাস্তব ঘটনা তুলে ধরেছেন, রুকাইয়ার ফলাফল দেখানোর জন্য৷ একদিকে হাদিস দিয়ে প্রমাণ অপরদিকে লেখকের চারপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে৷
বইটি পড়ার সময় বেশ উপভোগ করেছি এই বিষয়গুলো। তবে তবে তবে......
আমি প্রেফার করি তাফসির বা সীরাত গ্রন্থগুলো যথা সম্ভব সহজ ভাষায় লিখতে। এমনিতেই এই বিষয়গুলো জটিল। তার উপর কঠিন শব্দের আধিক্য আরও বেশি জটিল করে দিতে পারে এ বিষয়গুলোকে৷ এ বইটিতে বেশ কিছু যায়গায় কঠিন শব্দের ব্যবহার রয়েছে৷ যেগুলোর ব্যবহার না থাকলেও কোনো ঝামেলা হতো বলে মনে হয় না। যাই হোক, এটা বিশেষ কোনো প্রব্লেম না।
বইয়ের পাওয়ার অব ফাতিহা অধ্যায়ের শেষার্ধের প্রয়োজন ছিলো বলে মনে হয় না। সিম্পল কোটেশন তবে কোনো রেফারেন্স ছিলো না। অথচ পূর্বেই সংকলক এই ব্যাপারে রেফারেন্স ভিত্তিক আলোচনা করে এসেছেন। এই শেষার্ধটুকু বিরক্ত লেগেছে।
সুন্দর একটা কন্সেপ্ট ছিলো শেষ অধ্যায়৷ ছোটোগল্পের আদলে সূরা ফাতিহার কারামতি ফুটিয়ে তুলেছেন৷ কিন্তু সেখানে ঝামেলা হয়েছে প্রথম গল্পে। গল্পের নায়ক "রাতুল রায়হান" নামটি লেখক ব্যবহার করেছেন ১৫ বার। যার প্রয়োজন ছিলো না। উল্টো খাপ্পছাড়া লেগেছে। কিন্তু পরের গল্পগুলো বেশ সাবলীল।
বইয়ের কিছু বিষয়ে বিরক্ত হয়েছি। প্রথমত হেডলাইনের ফন্ট মোটা আর তার উপরে আবার বোল্ড করা। ফলে কালি লেপ্টে গেছে৷ কিছু শব্দ বোঝা যায় না। যে জায়গায় বোল্ড করার প্রয়োজন নেই সেখানে বোল্ড করা। আর যেখানে প্রয়োজন সেখানে করা হয়নি। সাব-হেডলাইনের ইউজেস প্রপারলি নেই। ভুল আছে এখানে।
সবশেষে মূল কথা হলো - বইটা খুবই গুরুত্বপূর্ণ। তথ্যনির্ভর। বইটি হাইলি রেকমেন্ডেড।
Comments
Post a Comment