সিরাজউদ্দৌলা জীবন বিশ্লেষণ ,চরিত্র বিচার - আমীরুল ইসলাম ফুআদ । বাতায়ন পাবলিকেশন । Nabab Shiraj Ud Doula by Amirul Islam Fuuad . Batayan Publication .
চলুন আলাপ শুরু করি।
বইয়ে কোনো বায়াসনেস নাই৷ সিরাজ এর ত্রুটি নিয়ে যেমন সবিস্তরে আলাপ করেছেন তেমনি তার উপরে আরোপিত অপবাদের জবাব দেয়ার চেষ্টা করেছেন৷ না, নিজের মনগড়া মত দেননি তিনি। মত দিয়েছেন ঐতিহাসিকদের৷ একটা মতও মনগড়া করে দেননি তিনি। পুরোটাই রেফারেন্স ভিত্তিক। প্রায় ২০০ পৃষ্ঠার এই বইয়ে প্রায় ৩০০ এর অধিক রেফারেন্স এ্যাড করেছেন তিনি।
এই বইটা হাইলি সাজেস্টেড৷ আগেই বলে রাখি, এইটা কোনো উপন্যাস না৷ ইতিহাসেরও বই না। ব্যক্তি সিরাজের জীবন ও চরিত্র বিশ্লেষণ এটা। তাই ক্রয়ের আগে অবশ্যই ব্যাপারটুকু ভেবে নেবেন৷ নাহলে ফ্রাস্ট্রেশনে ভুগবেন।
বইটির সমালোচনার জায়গা আছে৷ সেগুলো আলাপ করছিনা। আমার কাছে মনে হয়েছে ঐ আলাপ করলে বইয়ের ব্যাপারে পাঠকের নেতিবাচক ধারণা জন্মাবে৷ অথচ ঐ সমালোচনা বইয়ের ৩%! এতটুকুর কারণে একটা ভালো বইয়ের নাম খারাপ করার ইচ্ছে নেই৷
তাই বলে সমালোচনা এড়িয়ে যাবো? না। ভিডিওতে আলাপ করবো বিস্তারিত৷ কবে? নিশ্চিত নই৷
বাতায়নের অপর বই "বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস।" পড়া শেষ অনেক আগেই৷ এটা নিয়েও আলাপ দেবো বেঁচে থাকলে।
Comments
Post a Comment