Skip to main content

যে বই ফুটপাতে

 ❝ Happy Birthday!!


Moon k Priony
U know babe I love U.....
Ummmahh!❤️....
08/11/2014 ❞

আট নভেম্বর, দু'হাজার চৌদ্দ। শনিবার৷ খুব যত্ন করে নিজের বুকশেল্ফ থেকে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের একটি বই বের করলো প্রিয়ন্তী৷ বইটির দিকে অপলক তাকিয়ে থেকে একবার হাত বুলিয়ে নিলো সে৷ বইটা খুব শখ করে কিনেছিলো সে৷ এতকাল ধরে বইটা যত্নে ছিলো তার কাছে৷ তবে আজ তার গন্তব্য অন্য কোথাও৷

প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে হয় নিজের প্রিয় কিছু৷ প্রিয়ন্তীর প্রিয় বলতে যা বোঝে, তা মূলত বই৷ বইয়ের থেকে ভালো সঙ্গী আর কেউ হয়? তবুও মানুষদের মধ্য থেকে কেউকেউ প্রিয় হয়ে যায়৷ তেমনই একজন মুন। মুনই একমাত্র যার কাছে সুখ-দু:খের আলাপ মন খুলে করতে পারে প্রিয়ন্তী৷ প্রিয়ন্তীর প্রায় অংশ হয়ে গিয়েছে মেয়েটা৷ এই দুষ্টু, দুরন্ত মেয়েটার জন্মদিন ছিলো সেদিন৷ তাই নিজের পছন্দের বই উপহার দেবে বলে ভাবে প্রিয়ন্তী। যেই ভাবা সেই কাজ।

বইটা নিয়ে টেবিলে বসে আছে প্রিয়ন্তী৷ কী লিখবে? কিছুই মাথায় আসছে না৷ অবশ্য মনে মনে ভাবছে অনেককিছুই৷ বলতেও মন চাচ্ছে অনেক কিছু৷ কিন্তু মনের অনুভূতি কখনো কখনো ভাষায় প্রকাশ করা যায় না৷ প্রিয়ন্তীও পারলো না৷ তবে একেবারে কোনো কিছু না লিখে দিলে ভুলে যাবে মুন৷ তাই অতশত না ভেবে সোজাসুজি লিখে দিলো - "শুভ জন্মদিন! মুনকে প্রিয়ন্তী৷ তুমি জানো বাবু আমি তোমাকে ভালোবাসি৷ উম্মাহ"

এরপর কেটে গেলো দশ বছর৷ সেদিন কিছু পুরোনো বইয়ের খোঁজে গিয়েছিলাম পল্টন৷ পুরোনো বইয়ে পাওয়া যায় অনেকের স্মৃতি৷ সেই স্মৃতিগুলোর সাথে মিশে যাওয়া যায়৷ হওয়া যায় তাদের স্মৃতির অংশ৷ অন্যের স্মৃতিতে ডুবে যাওয়াতে অন্যরকম এক আনন্দ আছে৷ সেই আনন্দ আহরণই আমার একমাত্র উদ্দেশ্য।

দোকানগুলোতে চোখ বোলাচ্ছিলাম তখনই আটকে গেলাম হুমায়ূন আহমেদের "আনন্দ বেদনার কাব্য"- তে৷
প্রথম পাতা ওল্টাতেই নজর গেলো প্রিয়ন্তীর লেখা উইশে৷ কত আবেগ নিয়ে লিখতে চেয়েছিলো৷ অথচ শেষ অবধি শুধু ভালোবাসার জানান দিয়ে শেষ করতে হলো।

আমি জানিনা মুনের কেমন লেগেছিলো বইটি উপহার পেয়ে৷ কতটুকু যত্ন করেছে তা-ও জানিনা৷ শুধু অনুভব করি প্রিয়ন্তীর আবেগ আর উত্তেজনার সাথে বই উপহার দেয়ার যাত্রা৷ কি অদ্ভুত! সেই বই দশ বছর ঘুরে আমার হাতে৷ নতুন করে নতুন স্মৃতির অংশ হয়েছি৷ মন্দ লাগছে না৷ বরং আনন্দের৷

প্রিয়ন্তী,

আপনার বই যত্নে আছে৷
নোট - বইয়ের সাথে একটি র‍্যাপিং পেপার পেয়েছিলাম।
২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫







Popular posts from this blog

মমতাদি - মানিক বন্দ্যোপাধ্যায় । Momotadi by Manik Bandopadhyay

  "কেউ যা দেয় না, তুমি তা দেবে কেন?" বাক্যটির কথা সকলেরই মনে থাকার কথা৷ লাইনটুকু পড়েই খিলখিল করে হেসে উঠতো সবাই। সে হাসি দুষ্টু হাসি। ক্লাসের অন্য কোনো স্মৃতি কারও মনে না থাকলেও মমতাদিকে মনে হয়না কেউ ভুলেছে৷ মমতাদিকে ঘিরেইতো ছিলো বাংলা ক্লাসে হাসাহাসির আয়োজন। অন্তত সেই বাঙলা ক্লাসের স্মৃতিকে আগলে রাখায় মমতাদির একটি ধন্যবাদ প্রাপ্য। এখানে শিক্ষার্থীদের দোষ দিয়েও লাভ নেই। গল্পটার আংশিক ছিলো সে বইয়ে৷ মূলটুকুই দেয়া হয়েছিলো বাদ৷ ফলে মমতাদি ঠিক কেমন তা বুঝে ওঠা হয়নি কারোরই৷ তবে ক্লাসে জানা হয়নি বলে আর জানা হবে না, তা কিন্তু নয়। বেনজিন প্রকাশন কর্তৃক প্রকাশিত "মমতাদি" বইটি পড়লেই জানা যায় কে এই মমতাদি৷ বইটিতে স্থান পেয়েছে দুইটি গল্প৷ একটি "মমতাদি" এবং অপরটি "বৃহত্তর মহত্তর।" মমতাদির দু:খের জীবন যাপনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রথম গল্পে৷ যেনো গ্রাম বাংলার সংসারের নিত্যদিনের রূপ মানিক বন্দ্যোপাধ্যায় চিত্রায়িত করেছেন রঙ-তুলিতে। এত দূর্দশা অত্যাচারের পরেও স্বামীর প্রতি ভালোবাসার কথা ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে৷ "বৃহত্তর মহত্তর" গল্পে আবার একই মমতা...

কাগা সিরিজ - দ্য ফাইনাল কার্টেইন । কেইগো হিগাশিনো । অনুবাদ সালমান হক । কাগা সিরিজের ১০ম বই । Kaga series - The Final Curtain by Keigo Higashino . Bengali translated by Salman Haque . Tenth book of the series .

  কাগা সিরিজের শেষ বই "দ্য ফাইনাল কার্টেইন।" সিরিজটির দশম বই এটি। একটা প্রপার এন্ডিং যেভাবে দরকার সেভাবেই দিয়েছেন কেইগো হিগাশিনো। একটি গলে যাওয়া লাশের সন্ধান পায় পুলিশ৷ পরবর্তীতে জানা যায় নামকরা অভিনেত্রীর বান্ধবী সে৷ ওদিকে একটা ব্রীজের পাশে মারা যায় এক পাগল। এ খুনগুলো কে করলো? ওদিকে কাগার ধারণা তার পারিবারিক সংযোগ আছে এই খুনের সাথে। কীভাবে? এগুলো নিয়েই সাজানো দ্য ফাইনাল কার্টেইন। কাগার মনে একটা প্রশ্ন সবসময়ই ঘুরতো। সেই প্রশ্নের জবাবও পাওয়া যায় এখানে৷ পাওয়া যায় কাগার পরিবারের আদি অন্ত। তার মায়ের ব্যাপারে জানা যায় তথ্য। এই বইয়ে যতগুলো টুইস্ট দেয়া হয়েছে তা এর আগের কাগা সিরিজের বই (৪টা) এর একটাতেও পাইনি। মাথা হ্যাং হয়ে গিয়েছিলো। প্রচুর চরিত্র৷ প্রচুর টুইস্ট৷ অনুমানের বাইরের বিষয় আরকি। কেইগো হিগাশিনো বেস্ট থ্রিলার লেখকদের মধ্যে অন্যতম। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই৷ শুধুমাত্র গোয়েন্দাগিরি, মারকাট ইত্যাদিতেই ডুবে না থেকে তুলে ধরেন সমাজের বাস্তব চিত্র। তুলে ধরেন নানা দর্শন৷ এই বইটা পড়ে পাঠকের সে বিষয়টি আরও একবার মনে পড়বে৷ প্রোডাকশন-প্রচ্ছদ সুন্দর। তবে সম্পাদনা হয়নি৷ হলেও ভালো হয়নি। অন...

Whatever God Does, He does beautifully

Forty Rule of Love এর 36 নং রুলটা পড়তে গিয়ে বেশ চমৎকার একটা লেখা পড়লাম। এভাবেও যে লেখা যায়; ভাবা যায়; তা আমার জানা ছিলো না৷ শুরুতে এলিফ শাফাক লিখলেন চক্রান্তের কথা। তিনি মানুষের চক্রান্তে ভয় পেতে নিষেধ করলেন৷ কেননা যে চক্রান্ত করে আল্লাহও তার জন্য চক্রান্ত করে৷ এখানে চক্রান্ত মূলত ফাঁদ হিসেবে বসেছে৷ এরপর সেখানে জানিয়েছেন আল্লাহর ফাঁদ আরও ভয়াবহ৷  বেশ সরল রেখা। কোরআন থেকে নেয়া সরল আলাপ। বিশেষত্ব কিছুই নেই৷ কিন্তু খেলা ঘুরে যায় শেষ লাইনে। সেখানে এলিফ লেখেন, " Whatever God does, He does beautifully" এই লাইনটুকু এভাবে বোঝা যাবে না। বিউটিফুলকে অনুবাদ করলে আসবে "সুন্দর, সুনিপুণ"। কিন্তু এতে মূল গাম্ভীর্য ফুটে ওঠে না৷ কারণ প্রতিটা ভাষার নিজস্ব গভীরতা, গাম্ভীর্য আছে৷ ফলে কিছু শব্দ এমন হয় যাকে অনুবাদ করলে সেই গভীরতা বা গাম্ভীর্য বিলীন হয়ে যায়৷ তাই কিছু সময় লেখাটি ঐ মূল শব্দেই পড়তে হয়; রাখতে হয়; অনুভব করতে হয়৷  পুরো আলাপটি বোঝার জন্য মূল লেখাটা এই মোমেন্টে পড়া উচিত৷ মূল লেখাটি হলো - "This world is erected upon the principle of reciprocity. Neither a drop of kindness nor a...