Skip to main content

হত্যাকারী কে? পাচকড়ি দে । Who is the murderer? by Pachkori dey

 কে বলেছে আগের গোয়েন্দা উপন্যাস গুলোতে থ্রিল থাকে না? পাঠককে মাতিয়ে রাখতে পারে না?

বাংলা ভাষায় গোয়েন্দা উপন্যাস জনরার শুরুর আমলে যারা লিখতেন তাদের মধ্যে "পাঁচকড়ি দে" অন্যতম। তারই এক অসাধারণ সৃষ্টি "হত্যাকারী কে?" উপন্যাসিকাটি৷ এটাকে উপন্যাস বলবো নাকি উপন্যাসিকা বলবো? হবে কিছু একটা৷ সে আলাপে যাবো না।


গল্পটা যোগেশের। সে ভালোবাসতো লীলাকে। অথচ লীলার বিয়ে হলো অন্য ছেলের সাথে। তার নাম শশিভূষণ। সে মদ খেয়ে মাতাল হয়ে লীলাকে ভয়াবহ অত্যাচার করে। যোগেশের সহ্য হয় না৷ খারাপ লাগে৷ যোগেশ শশিকে বোঝায় বউকে মারতে নেই। শশি বোঝে৷ কিন্তু মাতাল হয়ে আবার মারে৷ একসকালে লীলার ভাই খবর পাঠায় লীলাকে খুন করেছে শশি৷ পুলিশ গ্রেফতার করেছে৷ শশি আকুতি করে যোগেশের সাথে দেখা করার জন্য। দেখা হলে কান্নাকাটি করে জানায় সে লীলাকে খুন করেনি। যোগেশেরও কেন যেনো তাই মনে হয়। সে নামকরা ডিটেক্টিভ অক্ষয় বাবুকে ভাড়া করেন। অক্ষয় বাবু চিন্তিত হয়ে ভাবেন - "শশি যদি হত্যা না করে থাকে, তাহলে হত্যাকারী কে?"


মূল টুইস্ট নিয়মিত থ্রিলার পাঠকরা কিছুক্ষেত্রে ধরতে পারলেও বিভ্রান্ত হয়ে যাবেন। শেষদিকে এমনভাবে টুইস্ট দেয়া হয় যা ভাবা হয় না। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো গোয়েন্দা উপন্যাস হলেও উপন্যাসে গোয়েন্দার কার্যক্রম শুরুতে বোঝা যায় না৷ কিন্তু টুইস্টের পর যখন অক্ষয়বাবু সব ব্যাখ্যা করেন তখন বোঝা যায় কেন এত চুপচাপ মনে হয়েছে তাকে। আর এখানেই বের হয়ে আসে পাঁচকড়ি দে এর চিন্তার সুনিপুণতা।


হাইলি সাজেস্টেড। ক্লাসিকাল হওয়াতে অনেক শব্দ খুবই কঠিন। তবে গল্প বুঝতে সমস্যা হয় না৷ কিন্তু ব্যাখ্যা জানতে চাইলে অভিধান এর সাহায্য লাগতে পারে৷ নতুন পাঠকদের জন্য সাজেস্টেড না।

সাহিত্যপিডিয়া পাবলিকেশনের এই কাজটা জাস্ট অসাম হইছে৷
.


Popular posts from this blog

মমতাদি - মানিক বন্দ্যোপাধ্যায় । Momotadi by Manik Bandopadhyay

  "কেউ যা দেয় না, তুমি তা দেবে কেন?" বাক্যটির কথা সকলেরই মনে থাকার কথা৷ লাইনটুকু পড়েই খিলখিল করে হেসে উঠতো সবাই। সে হাসি দুষ্টু হাসি। ক্লাসের অন্য কোনো স্মৃতি কারও মনে না থাকলেও মমতাদিকে মনে হয়না কেউ ভুলেছে৷ মমতাদিকে ঘিরেইতো ছিলো বাংলা ক্লাসে হাসাহাসির আয়োজন। অন্তত সেই বাঙলা ক্লাসের স্মৃতিকে আগলে রাখায় মমতাদির একটি ধন্যবাদ প্রাপ্য। এখানে শিক্ষার্থীদের দোষ দিয়েও লাভ নেই। গল্পটার আংশিক ছিলো সে বইয়ে৷ মূলটুকুই দেয়া হয়েছিলো বাদ৷ ফলে মমতাদি ঠিক কেমন তা বুঝে ওঠা হয়নি কারোরই৷ তবে ক্লাসে জানা হয়নি বলে আর জানা হবে না, তা কিন্তু নয়। বেনজিন প্রকাশন কর্তৃক প্রকাশিত "মমতাদি" বইটি পড়লেই জানা যায় কে এই মমতাদি৷ বইটিতে স্থান পেয়েছে দুইটি গল্প৷ একটি "মমতাদি" এবং অপরটি "বৃহত্তর মহত্তর।" মমতাদির দু:খের জীবন যাপনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রথম গল্পে৷ যেনো গ্রাম বাংলার সংসারের নিত্যদিনের রূপ মানিক বন্দ্যোপাধ্যায় চিত্রায়িত করেছেন রঙ-তুলিতে। এত দূর্দশা অত্যাচারের পরেও স্বামীর প্রতি ভালোবাসার কথা ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে৷ "বৃহত্তর মহত্তর" গল্পে আবার একই মমতা...

কাগা সিরিজ - দ্য ফাইনাল কার্টেইন । কেইগো হিগাশিনো । অনুবাদ সালমান হক । কাগা সিরিজের ১০ম বই । Kaga series - The Final Curtain by Keigo Higashino . Bengali translated by Salman Haque . Tenth book of the series .

  কাগা সিরিজের শেষ বই "দ্য ফাইনাল কার্টেইন।" সিরিজটির দশম বই এটি। একটা প্রপার এন্ডিং যেভাবে দরকার সেভাবেই দিয়েছেন কেইগো হিগাশিনো। একটি গলে যাওয়া লাশের সন্ধান পায় পুলিশ৷ পরবর্তীতে জানা যায় নামকরা অভিনেত্রীর বান্ধবী সে৷ ওদিকে একটা ব্রীজের পাশে মারা যায় এক পাগল। এ খুনগুলো কে করলো? ওদিকে কাগার ধারণা তার পারিবারিক সংযোগ আছে এই খুনের সাথে। কীভাবে? এগুলো নিয়েই সাজানো দ্য ফাইনাল কার্টেইন। কাগার মনে একটা প্রশ্ন সবসময়ই ঘুরতো। সেই প্রশ্নের জবাবও পাওয়া যায় এখানে৷ পাওয়া যায় কাগার পরিবারের আদি অন্ত। তার মায়ের ব্যাপারে জানা যায় তথ্য। এই বইয়ে যতগুলো টুইস্ট দেয়া হয়েছে তা এর আগের কাগা সিরিজের বই (৪টা) এর একটাতেও পাইনি। মাথা হ্যাং হয়ে গিয়েছিলো। প্রচুর চরিত্র৷ প্রচুর টুইস্ট৷ অনুমানের বাইরের বিষয় আরকি। কেইগো হিগাশিনো বেস্ট থ্রিলার লেখকদের মধ্যে অন্যতম। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই৷ শুধুমাত্র গোয়েন্দাগিরি, মারকাট ইত্যাদিতেই ডুবে না থেকে তুলে ধরেন সমাজের বাস্তব চিত্র। তুলে ধরেন নানা দর্শন৷ এই বইটা পড়ে পাঠকের সে বিষয়টি আরও একবার মনে পড়বে৷ প্রোডাকশন-প্রচ্ছদ সুন্দর। তবে সম্পাদনা হয়নি৷ হলেও ভালো হয়নি। অন...

Whatever God Does, He does beautifully

Forty Rule of Love এর 36 নং রুলটা পড়তে গিয়ে বেশ চমৎকার একটা লেখা পড়লাম। এভাবেও যে লেখা যায়; ভাবা যায়; তা আমার জানা ছিলো না৷ শুরুতে এলিফ শাফাক লিখলেন চক্রান্তের কথা। তিনি মানুষের চক্রান্তে ভয় পেতে নিষেধ করলেন৷ কেননা যে চক্রান্ত করে আল্লাহও তার জন্য চক্রান্ত করে৷ এখানে চক্রান্ত মূলত ফাঁদ হিসেবে বসেছে৷ এরপর সেখানে জানিয়েছেন আল্লাহর ফাঁদ আরও ভয়াবহ৷  বেশ সরল রেখা। কোরআন থেকে নেয়া সরল আলাপ। বিশেষত্ব কিছুই নেই৷ কিন্তু খেলা ঘুরে যায় শেষ লাইনে। সেখানে এলিফ লেখেন, " Whatever God does, He does beautifully" এই লাইনটুকু এভাবে বোঝা যাবে না। বিউটিফুলকে অনুবাদ করলে আসবে "সুন্দর, সুনিপুণ"। কিন্তু এতে মূল গাম্ভীর্য ফুটে ওঠে না৷ কারণ প্রতিটা ভাষার নিজস্ব গভীরতা, গাম্ভীর্য আছে৷ ফলে কিছু শব্দ এমন হয় যাকে অনুবাদ করলে সেই গভীরতা বা গাম্ভীর্য বিলীন হয়ে যায়৷ তাই কিছু সময় লেখাটি ঐ মূল শব্দেই পড়তে হয়; রাখতে হয়; অনুভব করতে হয়৷  পুরো আলাপটি বোঝার জন্য মূল লেখাটা এই মোমেন্টে পড়া উচিত৷ মূল লেখাটি হলো - "This world is erected upon the principle of reciprocity. Neither a drop of kindness nor a...