Skip to main content

Posts

Showing posts from September, 2025

একটি রাত ও আমরা সবাই । নাঈম খন্দকার রুম্মান

  এখন মাঝ রাত৷ বিদ্যুৎ চমকাইতেছে আকাশে৷ কালা রঙের আকাশ এক সেকেন্ডের লাইগা ধবধবে সাদা হয়ে যাইতেছে৷ তার একটু পরেই বিকট আওয়াজে কাঁইপা উঠতেছে গোটা শহর। সাথে দমকা হাওয়া। এই হাওয়া দোল দেয় গাছের পাতায়, নদীর পানিতে৷ মাঝে মাঝে এই হাওয়া দোল দেয় মানুষের মনেও৷ তখন ঐ মানুষ হইয়া যায় দু:খী। নদীর পাড়ে বইসা আছি আমরা কয়েকজন৷ যারা আছে এরা সবাই আমার কাছের মানুষ। যদিও চিন্তা চেতনায় আমার থেকে যোজন যোজন দূরে৷ কেউকেউ ভাবুক, কেউ আবার দার্শনিক, কেউ রাজনীতিক আবার কেউ আমার মতন কিছুই না৷ তোনভিরুল, রোফিনুর, সোলহুল আর আমি এই মূহুর্তে বইসা আছি নদীর পাড়ে৷ বিশাল এক নদী৷ জোরে জোরে বইয়া যাইতেছে হাওয়া৷ তাই নদী হাওয়ার সুরে কলকল কইরা গান গাইতেছে৷ চাইরপাশ বেশ অন্ধকার৷ আইজ আকাশে চাঁদ উঠে নাই৷ উঠলেও মেঘের কারণে বোঝা যাইতেছে না৷ বেশ দূরে লাল নীল একটা বাতি নদীর টানে ভাইসা যাইতেছে। সম্ভবত কোনো ট্রলার৷ আমরা সবাই-ই নীরব৷ একসময় কত আড্ডা হইতো আমাগো৷ নারুতো নিয়া তোনভিরুলের ঘন্টার পর ঘন্টার আলাপ, ক্রিকেট নিয়া সোলেহুলের আলাপ, ফুটবল নিয়া রোফিনুরের আলাপ৷ গার্ডেনের চিপায় বইসা একসময় পুরা দিন ধইরা আড্ডা দিতাম আমরা৷ যদিও গার্ডেন পছন্দ ছিল...

শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা । ড, রাগিব সারজানী । রাহনুমা প্রকাশন ।

  খোমেনির রাঙা চেহারা সাদা দাঁড়ি আর কালো পাগড়ি দেখে যেমন কেউকেউ শিয়াদের পক্ষে দাঁড়ান, তেমনি অনেকে গালির বন্যা বইয়ে দিতেও কৃপণতা করেন না৷ শিয়া নিয়ে লিখতে থাকেন পর্বের-পর-পর্ব অথচ তদন্ত করলে দেখা যাবে শিয়া নিয়ে তাদের জানাশোনা শূন্য৷ শিয়াদের উৎপত্তি থেকে শুরু করে হিযবুল্লা, হুথি এবং বর্তমান ইরানকে বিশ্লেষণ করা হয়েছে রাহনুমা থেকে প্রকাশিত এই বইটিতে৷ আল আমিন ফেরদৌসের অনুবাদ সাবলীল লেগেছে৷ পড়ে আনন্দ পেয়েছি। যারা শিয়া সম্পর্কে একেবারে বেসিক আইডিয়া জানতে চান তাদের জন্য এই বইটি হাইলি রেকমেন্ডেড৷